বাংলাদেশ

বাংলাদেশের রংপুর: যাচ্ছিলেন বিয়ের দিন ঠিক করতে, পথে দু’জনকে পিটিয়ে হত্যা

  • 5:15 pm - August 10, 2025
  • পঠিত হয়েছে:১৮৯ বার
রংপুরের তারাগঞ্জে ভ্যানচোর সন্দেহে পিটিয়ে দুই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ আগষ্ট- রংপুরের তারাগঞ্জে ভ্যানচোর সন্দেহে পিটিয়ে দুই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, তারাগঞ্জের ঘনিরামপুর এলাকার বাসিন্দা রুপলাল দাস (৪০) ও মিঠাপুকুরের বালুয়াভাটা গ্রামের প্রদীপ দাস (৩৫)। তারা দু’জনই আত্মীয়।

নিহতদের পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রূপলাল দাসের মেয়ে দুপুর দাসের বিয়ের কথাবার্তা চলছিল মিঠাপুকুর উপজেলার শ্যামপুর এলাকার লালচাদ দাসের ছেলে ডিপজল দাসের সঙ্গে। আজ রোববার বিয়ের দিন ঠিক করার কথা ছিল। এ জন্য মিঠাপুকুর থেকে নিজের ভ্যান চালিয়ে প্রদীপ দাস তারাগঞ্জের রূপলাল দাসের বাড়ির দিকে রওনা দেন। কিন্তু গ্রামের ভেতর দিয়ে রাস্তা না চেনায় প্রদীপ দাস সয়ার ইউনিয়নের কাজীরহাট এলাকায় গিয়ে রুপলালকে ফোন করেন। সেখানে রূপলাল গিয়ে দু’জনে ভ্যানে চড়ে ঘনিরামপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। রাত ৯টার দিকে তারাগঞ্জ-কাজীরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে ভ্যানচোর সন্দেহে তাদের দু’জনকে থামান স্থানীয় কয়েকজন। এরপর সেখানে লোক জড়ো হতে থাকে। একপর্যায়ে প্রদীপ দাসের ভ্যানে থাকা বস্তা থেকে চারটি প্লাস্টিকের ছোট বোতল বের করেন লোকজন। এর একটি বোতল খুললে ভেতরে থাকা তরলের ঘ্রাণে অসুস্থ হয়ে পড়েন পাশারিপাড়া গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেন ও বুড়িরহাটের মেহেদী হাসান। এতে লোকজনের সন্দেহ আরও বাড়ে। এরপর ভ্যানচুরির সন্দেহে তাদের মারধর করতে থাকেন তারা।

মারধরের একপর্যায়ে অচেতন হলে দু’জনকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ফেলে রাখা হয়। পরে রাত ১১টার দিকে উদ্ধার করে পুলিশ তাদের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রুপলাল দাসকে মৃত ঘোষণা করেন। প্রদীপ দাসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার ভোরে তিনিও মারা যান বলেন নিশ্চিত করেছেন নিহত রুপলাল দাসের ভাই খোকন দাস।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, ‘গণপিটুনিতে দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এই শাখার আরও খবর

নতুন শাখার উদ্বোধন ঘিরে হট্টগোল, আহত ক্রেতারা ক্ষুব্ধ

মেলবোর্ন, ২০ আগষ্ট: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড Glassons-এর নতুন শাখার উদ্বোধন ঘিরে সিডনির Westfield Miranda শপিং সেন্টারে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। উপহার ও ভাউচারের আশায়…

ইসলাম গ্রহণের খবর গুজব, যা বললেন রবার্তো কার্লোস

মেলবোর্ন, ২০ আগষ্ট: ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কয়েকদিন ধরে এমন খবর ছড়িয়ে পড়েছিল দেশি-বিদেশি গণমাধ্যমে।…

হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলতেই ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের ভূখণ্ড’ দেখাল তেহরান

মেলবোর্ন, ২০ আগষ্ট- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে উল্লেখ করার পর পাল্টা জবাব দিয়েছে ইরান। ইরানের একটি সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম…

১১০০ বর্গফুটে ৫ ঘর, নেই অগ্নিনিরাপত্তা: কলকাতার হোটেল পাড়ায় আরও ‘মরণফাঁদ’

মেলবোর্ন, ২০ আগষ্ট: কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে ‘শিখা ইন’ হোটেলে আগুনে ৯ জনের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে আশপাশের হোটেল গুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে। সরেজমিনে…

ইরান নিয়ে হুমকির পর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো

মেলবোর্ন, ২০ আগষ্ট: ইরান যুক্তরাষ্ট্রের ওপর হামলা আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে বলে খবর প্রকাশের পর যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে ন্যাটো। এদিকে…

অল্প সময়ের ব্যবধানে একই স্থানে ২ যুবককে গুলি করে হত্যা

মেলবোর্ন, ২০ আগষ্ট- খুলনা মহানগরীর লবণচরা এলাকায় অল্প সময়ের ব্যবধানে গুলি করে দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় লবণচরা থানার আশিবিঘা কালভার্ট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au