বিশ্ব

ভারতে বিক্ষোভ মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

  • 7:20 pm - August 11, 2025
  • পঠিত হয়েছে:১৭৫৮ বার
রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটকের পর নিয়ে যাচ্ছে পুলিশ। ছবিঃ এনডিটিভি

মেলবোর্ন, ১১ আগষ্ট- ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভকালে দেশটির বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং তার বোন ও লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভে শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) নেতা সঞ্জয় রাউতসহ বিরোধী দলের আরও বেশ কয়েকজন সংসদ সদস্যকে আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আঁতাত এবং ভোটার তালিকা জালিয়াতির অভিযোগে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

প্রতিবাদ শুরু হয় সংসদ ভবনের বাইরে থেকে এবং পরে তা মধ্য দিল্লির বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায়, বিপুলসংখ্যক নেতা-কর্মী প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন, পুলিশের ব্যারিকেডে ধাক্কা দিচ্ছেন এবং কেউ কেউ তা টপকানোর চেষ্টা করছেন। এসময় তৃণমূল সাংসদ মিতালি বাগ হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন, যাকে রাহুল গান্ধী সহায়তা করেন।

কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট সেদিন সকালে নির্বাচন কমিশনের দপ্তরে মিছিল করার পরিকল্পনা করেছিল, কিন্তু পুলিশ আগেই সংসদ ভবনের চারপাশে সড়ক বন্ধ করে দেয়, ব্যারিকেড বসায় এবং বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করে। পরিস্থিতির কারণে সংসদের উভয় কক্ষ দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়।

বিরোধীরা অভিযোগ করেছে, বিজেপি এবং নির্বাচন কমিশন ভোটার তালিকা পরিবর্তন ও প্রভাবিত করার মাধ্যমে নির্বাচনে কারচুপির চেষ্টা করছে। এ ধরনের অভিযোগ প্রথম জোরালো হয় ২০২৩ সালের মহারাষ্ট্র নির্বাচনের পর। কংগ্রেস, শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) ও এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী) অভিযোগ করেছে, মহারাষ্ট্রে অস্বাভাবিক সংখ্যক নতুন ভোটার যুক্ত হয়েছে এবং পরে কর্নাটকের লোকসভা নির্বাচনে একই ধরনের ঘটনা ঘটেছে।

গত সপ্তাহে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে রাহুল গান্ধী তথ্য-প্রমাণ উপস্থাপন করে দাবি করেন, দেশে ব্যাপক ভোটার জালিয়াতি হচ্ছে। তিনি নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকার খসড়া অনলাইনে সার্চযোগ্য আকারে প্রকাশ করার দাবি জানান, যাতে ভুলত্রুটি যাচাই করা যায়। বিরোধীরা বিহারের ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধনী’ প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ করেছে, যা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়েছে। আবেদনকারীরা বলছেন, এই প্রক্রিয়া বেআইনি এবং সময় নির্ধারণ এমনভাবে করা হয়েছে যে, বাদ পড়া ভোটারদের আপিল করার যথেষ্ট সুযোগ নাও থাকতে পারে।

সুপ্রিম কোর্ট সংশোধনী প্রক্রিয়া চালিয়ে যেতে অনুমতি দিয়েছে, তবে শর্ত দিয়েছে যেন প্রকৃত ভোটার বাদ না পড়েন এবং ইতোমধ্যে বাদ যাওয়া প্রায় ৬৫ লাখ ভোটারকে আপিলের সুযোগ দেওয়া হয়। অন্যদিকে নির্বাচন কমিশন বলেছে, তাদের প্রক্রিয়া স্বচ্ছ এবং স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্যই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশন রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছে, তিনি যেন স্বাক্ষর করা হলফনামায় এসব অভিযোগের প্রমাণ পেশ করেন।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au