বিশ্ব

রাখাইনে জান্তা সরকারকে নির্বাচন করতে দেবে না আরাকান আর্মি

  • 8:35 pm - August 12, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনের স্বীকৃতি দেবে না বলে জানিয়ে দিয়েছে আরাকান আর্মি। ছবিঃ এএ প্রেস

মেলবোর্ন, ১২ আগষ্ট- মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারের কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে দেবে না স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনের স্বীকৃতি দেবে না বলে জানিয়ে দিয়েছে তারা।

থাইল্যান্ডভিত্তিক মিয়ানমার সংবাদমাধ্যম ইরাবতী-কে দেওয়া এক সাক্ষাৎকারে এএ মুখপাত্র খাইং থুকহা বলেন, “আমরা আমাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় কোনো নির্বাচন হতে দেব না। মিয়ানমার সরকারের কোনো নির্বাচনই রাখাইন জনগণের কল্যাণে হয়নি। এই নির্বাচন কেবলই ধোঁকা এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা।”

২০২৩ সালের নভেম্বরে ‘অপারেশন-১০২৭’ শুরু করে এএ রাখাইনের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টি এবং পাশের চিন রাজ্যের পালেতওয়া টাউনশিপ নিজেদের নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে তারা রাখাইনের রাজধানী সিতওয়েকে ঘিরে রেখেছে এবং চীনের বড় বিনিয়োগ প্রকল্পসমৃদ্ধ কায়াকফিউ দ্বীপ দখলে তীব্র লড়াই চালাচ্ছে।

এএ দাবি করেছে, জরুরি আইন জারি তাদের অভিযান বা লক্ষ্যে কোনো প্রভাব ফেলবে না। বর্তমানে কায়াকফিউ টাউনশিপের ৩২-পুলিশ ব্যাটালিয়ন দখলের জন্য যুদ্ধ চলছে। অন্যদিকে জান্তা বাহিনী সিতওয়ে, পায়াকতাও এবং

পোন্নাগিউন টাউনশিপে গোলন্দাজ হামলা চালিয়ে ১১ হাজারের বেশি বাড়িঘর, স্কুল ও হাসপাতাল ধ্বংস করেছে।
গবেষক ও স্থানীয় নেতাদের মতে, সংঘাত ও প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৬ লাখের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে, যাদের জীবনযাত্রা চরম দুরবস্থায়। এএ জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি দ্রুত মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে।

রাখাইনে সামরিক শাসনের বিরুদ্ধে বিদ্রোহ দীর্ঘদিনের, তবে বর্তমানে আরাকান আর্মি সেই সংগ্রামের প্রধান শক্তি হিসেবে উঠে এসেছে। তারা স্পষ্ট জানিয়েছে, জান্তার নির্বাচনী প্রচেষ্টা তারা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করবে, যা আন্তর্জাতিক মহলেও স্বচ্ছতা ও বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে।

সুত্রঃ এএ প্রেস

এই শাখার আরও খবর

ডেঙ্গু ছড়াচ্ছে ঢাকার বাইরেও, বেশি ঝুঁকিতে ৫ জেলা

মেলবোর্ন, ২০ আগষ্ট: বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা জুলাই মাস থেকেই বাড়ছে। তবে অগাস্টের তিন সপ্তাহেই জুলাইয়ের চেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস)…

নতুন শাখার উদ্বোধন ঘিরে হট্টগোল, আহত ক্রেতারা ক্ষুব্ধ

মেলবোর্ন, ২০ আগষ্ট: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড Glassons-এর নতুন শাখার উদ্বোধন ঘিরে সিডনির Westfield Miranda শপিং সেন্টারে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। উপহার ও ভাউচারের আশায়…

ইসলাম গ্রহণের খবর গুজব, যা বললেন রবার্তো কার্লোস

মেলবোর্ন, ২০ আগষ্ট: ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কয়েকদিন ধরে এমন খবর ছড়িয়ে পড়েছিল দেশি-বিদেশি গণমাধ্যমে।…

হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলতেই ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের ভূখণ্ড’ দেখাল তেহরান

মেলবোর্ন, ২০ আগষ্ট- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে উল্লেখ করার পর পাল্টা জবাব দিয়েছে ইরান। ইরানের একটি সরকারি সামাজিক যোগাযোগমাধ্যম…

১১০০ বর্গফুটে ৫ ঘর, নেই অগ্নিনিরাপত্তা: কলকাতার হোটেল পাড়ায় আরও ‘মরণফাঁদ’

মেলবোর্ন, ২০ আগষ্ট: কলকাতার নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটে ‘শিখা ইন’ হোটেলে আগুনে ৯ জনের মৃত্যুর পর প্রশ্ন উঠেছে আশপাশের হোটেল গুলোর অগ্নিনিরাপত্তা নিয়ে। সরেজমিনে…

ইরান নিয়ে হুমকির পর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো

মেলবোর্ন, ২০ আগষ্ট: ইরান যুক্তরাষ্ট্রের ওপর হামলা আরও বিস্তৃত করার পরিকল্পনা করছে বলে খবর প্রকাশের পর যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে ন্যাটো। এদিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au