বিশ্ব

ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু, বহু নিখোঁজ

  • 8:34 am - August 14, 2025
  • পঠিত হয়েছে:৯৯ বার
যাত্রা শুরু করার সময় নৌকাটিতে ৯২ থেকে ৯৭ জন অভিবাসী ছিলেন। ছবিঃ এপি

মেলবোর্ন, ১৪ আগষ্ট- ইতালির দক্ষিণাঞ্চলীয় ল্যাম্পেডুসা দ্বীপের কাছে প্রায় ১০০ জন অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ঘটে যাওয়া এই ঘটনায় বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। দুর্ঘটনায় বেঁচে যাওয়া প্রায় ৬০ জনকে উদ্ধার করে দ্বীপের একটি কেন্দ্রে নেওয়া হয়েছে।

নৌকাডুবিতে প্রাণে বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে ইউএনএইচসিআর জানিয়েছে, লিবিয়া থেকে যাত্রা শুরু করার সময় নৌকাটিতে ৯২ থেকে ৯৭ জন অভিবাসী ছিলেন। এখন পর্যন্ত উদ্ধারকারীরা ২০টি মৃতদেহ পেয়েছে এবং আরও ১২ থেকে ১৭ জনের খোঁজে অভিযান চালাচ্ছে।

সংস্থাটির তথ্য অনুসারে, চলতি বছর এই ঘটনার আগে পর্যন্তই বিপজ্জনক মধ্য ভূমধ্যসাগরীয় পথ পাড়ি দিতে গিয়ে ৬৭৫ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। ইউএনএইচসিআরের মুখপাত্র ফিলিপ্পো উঙ্গারো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “ল্যাম্পেডুসার উপকূলে আরেকটি নৌকাডুবিতে গভীর শোক, যেখানে আমরা বেঁচে যাওয়া মানুষদের সহায়তা করছি।”

ঘটনার বিষয়ে জানা গেছে, বুধবার সকালে ল্যাম্পেডুসা উপকূল থেকে প্রায় ১৪ মাইল দূরে ইতালির আইনপ্রয়োগকারী সংস্থার একটি বিমান উল্টে যাওয়া নৌকা এবং ভাসমান মৃতদেহ দেখতে পায়। এর আগে সকালে দুটি নৌকায় করে অভিবাসীরা লিবিয়ার ত্রিপোলি থেকে যাত্রা শুরু করেছিল। এর মধ্যে একটি নৌকায় ফুটো হয়ে পানি ঢুকতে শুরু করলে যাত্রীরা অন্য নৌকায় ওঠে। পরে সেই নৌকাটিও উল্টে গিয়ে ডুবে যায়।

ইতালি দীর্ঘদিন ধরেই আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি জমানো অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম প্রধান প্রবেশপথ। ভূমধ্যসাগরের এই বিপজ্জনক রুটে প্রায়ই এমন প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটে, আর এবারের নৌকাডুবি তার সর্বশেষ উদাহরণ।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করে নোবেল পেলেন হালজেন

জ্যোতির্বিজ্ঞানে নতুন এক ধারার ভিত্তি তৈরির স্বীকৃতি হিসেবে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। দক্ষিণ মেরুর বরফ ব্যবহার…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

নিখোঁজের পর হলুদখেত থেকে হিন্দু হোটেল মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au