বাংলাদেশ

তিস্তার পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

  • 5:54 pm - August 14, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ আগষ্ট- বাংলাদেশের উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপদসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়, যা সকাল ৯টায় আরও বেড়ে ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। বিপদসীমা এখানে ৫২.১৫ সেন্টিমিটার। পানি উন্নয়ন বোর্ডের গেজ পাঠক নুরুল ইসলাম জানিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

উজানের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ডালিয়া ডিভিশনের উপসহকারী প্রকৌশলী তহিদুল ইসলাম। এতে লালমনিরহাটের হাতিবান্ধা ও কালিগঞ্জ উপজেলার নদী বেষ্টিত চর ও গ্রামগুলোতে ব্যাপক প্লাবন ঘটেছে। হাজারো মানুষ মানবেতর জীবনযাপন করছে। নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ি এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, শৌলমারী, কৈমারী ও ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রায় ১০টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, তিস্তার পানি ওঠানামার ফলে বানভাসিদের দুর্ভোগ কমছে না। পূর্বছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, গত মঙ্গলবার রাত থেকে পানি বাড়তে শুরু করে এবং এতে দুই হাজারেরও বেশি পরিবার বন্যাকবলিত হয়েছে। ফসলি জমি, মাছের পুকুর ও আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন, পানি বৃদ্ধি সামাল দিতে ব্যারাজের সব ৪৪টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, বন্যা এলাকায় নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজন হলে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।

এই শাখার আরও খবর

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ উপদেষ্টা জাহেদের, শুনছে না বিক্রেতারা

নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নজরদারি বাড়ানো এবং আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

নিখোঁজের পর হলুদখেত থেকে হিন্দু হোটেল মালিকের মরদেহ উদ্ধার

পাবনার সুজানগরের আমিনপুরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাবু সুপ্রভাত মোদক (৩৫) নামে এক হোটেল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত ও আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au