বিশ্ব

ক্রিমিয়া ছাড়তে হবে ইউক্রেনকে, মিলবে না ন্যাটোর সদস্যপদ: ট্রাম্প

  • 5:59 pm - August 18, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ আগষ্ট- রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ চাইলে মুহূর্তেই থামাতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি; এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর শর্ত হিসেবে তিনি জানিয়েছেন, ইউক্রেনকে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া ফেরত পাওয়ার আশা ছাড়তে হবে এবং ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্নও পূরণ হবে না। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ মন্তব্য করেন ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠকের একদিন আগে তার এই বক্তব্য ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ট্রাম্প লেখেন, “প্রেসিডেন্ট জেলেনস্কি চাইলে মুহূর্তের মধ্যেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে পারেন, অথবা লড়াই চালিয়ে যেতে পারেন। মনে রাখবেন, কিভাবে এটি শুরু হয়েছিল। ১২ বছর আগে একটি গুলি না চালিয়েই ক্রিমিয়া দিয়ে দিয়েছিলেন ওবামা। সেটা আর ফেরত পাওয়া যাবে না। ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়াও সম্ভব নয়। কিছু জিনিস কখনোই বদলায় না।”

ট্রাম্পের এই বক্তব্যের জবাবে প্রতিক্রিয়া জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, “ক্রিমিয়াসহ যেসব ছাড় পুতিনকে দেওয়া হয়েছিল, তা তাকে যুদ্ধ করতে আরও উৎসাহিত করেছে। আমরা দ্রুত ও নির্ভরযোগ্যভাবে যুদ্ধ শেষ করতে চাই, তবে সেই শান্তি স্থায়ী হতে হবে।”

এর আগে গত শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক করেন ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্য গার্ডিয়ানের এক সূত্র জানায়, সেখানে যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে পুতিন দনবাসের পুরো দোনেৎস্ক অঞ্চল দাবি করেন।

বৈঠকের পর ট্রাম্প বলেন, “জেলেনস্কি যদি দোনেৎস্ক অঞ্চলের পুরোটা ছেড়ে দেন, তাহলে একটি শান্তিচুক্তি সম্ভব হতে পারে। যুদ্ধ বন্ধে ইউক্রেনের রাশিয়ার সঙ্গে সরাসরি একটি চুক্তি করা উচিত। কারণ, রাশিয়া একটি বড় শক্তি, ইউক্রেন তা নয়।”

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য কিয়েভের জন্য এক ধরনের চাপের বার্তা বহন করছে। যুক্তরাষ্ট্র এখন ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে সীমিত সমর্থন দেওয়ার দিকেই বেশি ঝুঁকছে, আর মস্কোর সঙ্গে সরাসরি আলোচনায় বসার জন্যও জেলেনস্কিকে চাপ দিচ্ছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au