বিশ্ব

কলিং ভিসায় সাড়ে ২৪ লাখের বেশি কর্মী নেবে মালয়েশিয়া

  • 3:38 am - August 20, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ আগষ্ট- বিদেশি শ্রমিক নিয়োগে ফের কলিং ভিসার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। এ প্রক্রিয়ায় দেশটিতে সাড়ে ২৪ লাখের বেশি বিদেশি কর্মী নেওয়া হবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) এক ঘোষণায় এ তথ্য জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল। মালয়েশিয়ার প্রধান গণমাধ্যমগুলোও বিষয়টি নিশ্চিত করেছে।

দীর্ঘ চার বছরের নিষেধাজ্ঞার পর ২০২২ সালের ৯ আগস্ট মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়। তবে মাত্র সাত মাস পর ২০২৩ সালের ১৮ মার্চ দেশটির তৎকালীন মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমার বিদেশি কর্মীদের জন্য নতুন আবেদন ও অনুমোদন স্থগিতের ঘোষণা দেন। প্রায় দুই বছর বন্ধ থাকার পর এবার আবারও কলিং ভিসার সুযোগ দেওয়া হলো।

মঙ্গলবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ মন্ত্রণালয়ের যৌথ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কৃষি, বাগান ও খনি খাতসহ মোট ১৩টি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে হোলসেল ও রিটেল, ল্যান্ড ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ডস, মেটাল ও স্ক্র্যাপ, মেটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো ও বিল্ডিং ক্লিনিং।

তিনি আরও বলেন, নির্মাণ (কনস্ট্রাকশন) খাতে নিয়োগ কেবল সরকারি প্রকল্পের জন্য সীমিত থাকবে। উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (এমআইডিএ) এর আওতাধীন নতুন বিনিয়োগকে।

এবার কলিং ভিসায় শ্রমিক নিয়োগের আবেদনের সুযোগ শুধুমাত্র খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাবে। আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবে না। আবেদনগুলো যাচাই করবে ফরেন ওয়ার্কার্স টেকনিকাল কমিটি এবং অনুমোদন দেবে জয়েন্ট কমিটি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বর্তমানে ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন শ্রমিকের কোটা খোলা আছে। এটি চলতি বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর ২০২৫) পর্যন্ত বহাল থাকবে। এরপর থেকে বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে কেবল দেশের মোট কর্মশক্তির ১০ শতাংশ পর্যন্ত অনুমতি দেওয়া হবে।

তবে এবার বাংলাদেশ থেকে কতজন আবেদন করতে পারবে, সে বিষয়ে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

এই শাখার আরও খবর

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au