বিশ্ব

গণশুনানি চলাকালে দিল্লির নারী মুখ্যমন্ত্রীর ওপর হামলা

  • 6:43 pm - August 20, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ আগষ্ট-

ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা গণশুনানি চলাকালে এক যুবকের হামলার শিকার হয়েছেন। বুধবার (২০ আগস্ট) সকালে সিভিল লাইন্সের সরকারি বাসভবনে এ ঘটনা ঘটে। হামলার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ওই দিন সকালে মুখ্যমন্ত্রীর বাসভবনে সাধারণ মানুষের অভিযোগ শুনতে সাপ্তাহিক জনশুনানি অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় ভিড়ের মধ্যে থেকে এক যুবক হঠাৎ এগিয়ে এসে মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করতে শুরু করেন। এরপর তিনি কেজরিওয়ালের চুল ধরে টানাটানি, চড় ও মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীর বয়স আনুমানিক ৩০ বছর।

ঘটনার সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে মুখ্যমন্ত্রীর বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ঘটনার সময় বাইরে দাঁড়িয়ে থাকা এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলাকারী আসলে একজন মহিলা হতে পারেন। তবে হামলা হয়েছে তা নিশ্চিত।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা খতিয়ে দেখছে, এ হামলার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না, নাকি হামলাকারী মানসিকভাবে অসুস্থ।

সুত্রঃ আনন্দবাজার

এই শাখার আরও খবর

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au