প্রবাস দর্পন

দুর্গাপূজা উপলক্ষে সিডনিতে পোশাক প্রদর্শনী

  • 7:58 pm - August 20, 2025
  • পঠিত হয়েছে:১৪৬ বার
সৃষ্টিশীল ভাবনায় বাংলার ঐতিহ্যকে সুনিপুণ শৈলিতে তুলে ধরতে আয়োজন করা হচ্ছে দুর্গা পূজার পোশাক প্রদর্শনীর ।

মেলবোর্ন, ২০ আগষ্ট- বাঙালিরা বারো মাসে তেরো পার্বণ পালন করে থাকে । তার মধ্যে অন্যতম হচ্ছে দুর্গোৎসব। কাশবনের দোলায় দেবীপক্ষের সূচনা বাঙালির মনকে আলোড়িত করে। বাঙালির দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে মহালয়ার শুভ বন্দনায়। শরতের মেঘ আর শিউলির সৌরভ দশভুজার আগমনকে উন্মুক্ত চিত্তে স্বাগত জানায়।

বাঙালির জীবনে দুর্গোৎসবের এই আনন্দকে আরও রাঙিয়ে দিতে অস্ট্রেলিয়ার সিডনিতে আবারও আয়োজিত হতে যাচ্ছে দশহরা এক্সিবিশন । সৃষ্টিশীল ভাবনায় বাংলার ঐতিহ্যকে সুনিপুণ শৈলিতে তুলে ধরতে আয়োজন করা হচ্ছে দুর্গা পূজার পোশাক প্রদর্শনীর ।

আগামী ২০ সেপ্টেম্বর দশহরা এক্সিবিশনটি অনুষ্ঠিত হবে সিডনির গ্রানভিল সেন্টারে ( ১ মেমোরিয়াল ড্রাইভ, গ্রানভিল ) । সকাল ১১টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী । দুর্গাপূজার আভিজাত্য তুলে ধরতে জয় সিল্ক, ধুপিয়ান, হাফসিল্ক, জর্জেট, শিফনসহ ভিন্ন ভিন্ন বাহারি কাপড় তো থাকছেই । পোশাকগুলোতে উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে উজ্জ্বল রঙের ব্যবহার করা হয়েছে।

বর্ষার বিদায়ে আকাশ সেজেছে হালকা মেজাজের সাদা মেঘের পোশাকে। নদীর পাশে কাশবন একরাশ সাদা চুলের সঙ্গে বাতাসের মিতালিতে মেতেছে। প্রকৃতির হালকা মেজাজের সহগামী হয়ে মানুষের মনেও সেই আমেজের হালকা পরশ। এই আবহকে ধরে রাখতে দশহরা এক্সিবিশনের এবারের এই আয়োজন।

জামদানি মোটিফে তৈরি করা এবারের পোশাকের সারিতে রয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, লং কুর্তি, রেগুলার কুর্তি, পাঞ্জাবি, শার্ট, ফতুয়ার পাশাপাশি শিশুদের জন্য নানা আয়োজন। যুগল ও ফ্যামিলি পোশাক থাকবে বরাবরের মতো। অর্থাৎ মা ও মেয়ের কুর্তি, বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি। এ ছাড়া যুগলদের জন্য শাড়ি ও পাঞ্জাবি।

শারদীয় দুর্গা পুজোর পোশাক প্রদর্শনী সকলের জন্য এক ছাদের নিচে, যেখানে আপনি পরিবারের সকলের জন্য কেনাকাটা করতে পারবেন। সঙ্গে থাকবে খাওয়া-দাওয়ার আয়োজন । সুতরাং সবাইকে নিয়ে দুর্গা পুজোর কেনাকাটার আনন্দঘন পরিবেশ উপভোগ করতে দুর্গাপূজা এক্সিবিশনের আয়োজনে শামিল হতে পারেন আপনিও । আরো তথ্য জানতে কল করে নিতে পারেন ০৪৩৩৫০২৬০৮ অথবা ই-মেইল করতে পারেন dussehraexhibition@gmail.com এ ।

এই শাখার আরও খবর

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au