বাংলাদেশ

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

  • 7:41 am - August 23, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
মৃত্যুর আগে ওই কিশোরের বাবা সেখানে ছুটে গেলে তাঁকেও মারধর করা হয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ আগষ্ট- বাংলাদেশের চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির অভিযোগে তিন কিশোরকে সেতুর রেলিংয়ের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাতভর মারধরের অভিযোগ উঠেছে। এতে মো. রিহান উদ্দিন মাহিন (১৫) নামের এক কিশোর ঘটনাস্থলেই মারা যায়। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মৃত্যুর আগে ওই কিশোরের বাবা সেখানে ছুটে গেলে তাঁকেও মারধর করা হয়। এমনকি মাহিন মৃত্যুর আগে পানি পান করতে চাইলেও তাকে তা দিতে বাধা দেওয়া হয়।

শুক্রবার ভোরে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের সাকর আলী তালুকদার বাড়ির চেইঙ্গার ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে। মাহিন ওই এলাকার মুহাম্মদ লোকমানের ছেলে। সে কাঞ্চননগর বহুমুখী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

খবর পেয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন মো. নোমান ও আজাদ।

সেতুর সঙ্গে বেঁধে মারধরে আহত দুই কিশোর হলো রাহাত ও মানিক। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া মাহিনের আহত বাবা মুহাম্মদ লোকমানকে হাসপাতালে পাঠানো হয়েছে।

থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাহিন, মানিক ও রাহাত গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়িতে ফিরছিল। এ সময় সড়কে ওঁৎ পেতে থাকা একদল যুবক মাহিন ও তার বন্ধুদের ধাওয়া করেন। তারা ধাওয়ার একপর্যায়ে পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি ভবনের ছাদে উঠে যায়। এ সময় ওই ভবনে চুরির অভিযোগ তোলেন আক্রমণকারীরা। এরপর তাদের ধরে এনে চেইঙ্গার ব্রিজের ওপর বেঁধে সকাল পর্যন্ত বেধড়ক মারধর করতে থাকেন। খবর পেয়ে মাহিনের বাবা মুহাম্মদ লোকমান ছেলেকে উদ্ধার করতে গেলে তাঁকেও মারধর করে গুরুতর আহত করা হয়। মারধরের একপর্যায়ে মাহিন ঘটনাস্থলে মারা যায়। মাহিনের ফুফু সুখী বেগম বিলাপ করতে করতে বলেন, ‘আমার ভাইপো আমার কাছে পানি চেয়েছিল। তারা পানিও দিতে দেয়নি। তারা মাহিনকে রশি দিয়ে বেঁধে মারতে মারতে হত্যা করেছে।’

তিন কিশোর ধাওয়া খেয়ে যে বাড়িতে আশ্রয় নিয়েছিল, সেই বাড়ির মালিক মোবারক বলেন, ‘আমাদের ঘরে কোনো চুরির ঘটনা ঘটেনি। লোকজনের চেঁচামেচি শুনে ঘুম ভাঙলে দেখি, স্থানীয় কয়েকজন ওই তিন কিশোরকে ধরে নিয়ে যাচ্ছে।’

কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল কাদের চৌধুরী বলেন, চোর সন্দেহে ওই কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়। এটি আইনবহির্ভূত।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ভোরে সাকর তালুকদার বাড়ির একটি সড়কের ওপর মাহিনরা অটোরিকশায় করে এলাকায় ফিরছিল। এ সময় ওঁৎ পেতে থাকা স্থানীয় কয়েকজন মাহিন ও অপর দুই কিশোরকে মারধর করেন। তারা তিনজন পালিয়ে একটি নির্মাণাধীন ঘরের ছাদের ওপর উঠে আশ্রয় নেয়। পরে আক্রমণকারীরা ওই তিনজনকে ছাদ থেকে নামিয়ে চেইঙ্গার ব্রিজের ওপর নিয়ে দড়ি দিয়ে বেঁধে পেটাতে থাকেন। এতে ঘটনাস্থলে মাহিন নামের কিশোর মারা যায়। আহত দুই কিশোর চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই শাখার আরও খবর

আলী খামেনির শেষকৃত্যের সময়সূচি ঘোষণা করল ইরান

মেলবোর্ন, ২৪ জুন- চলতি বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যানুষ্ঠানের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে…

‘বারবার মনে হচ্ছিল যদি মাইন বিস্ফোরণ হয়, কী হবে আমাদের’

মেলবোর্ন, ২৪ জুন-  প্রায় চার মাস বা ১১৫ দিন ধরে পারস্য উপসাগরে আটকে থাকার পর অবশেষে যুদ্ধ ও মাইনের ঝুঁকি অতিক্রম করে হরমুজ প্রণালি পেরিয়েছে…

ধর্ষণের পর হত্যা করা হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে

মেলবোর্ন, ২৪ জুন- রংপুরের তারাগঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় মুজাহিদ ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক…

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

মেলবোর্ন, ২৪ জুন- যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট…

ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুক হামলা, নিহত ২; হামলাকারী আটক

মেলবোর্ন, ২৪ জুন- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বুট কাউন্টি লাইব্রেরির চিকো শাখায় ভয়াবহ বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একটি শিশু। হামলার…

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ১৮ জনের মৃত্যু

মেলবোর্ন, ২৩ জুন- ইউরোপজুড়ে বয়ে যাওয়া ভয়াবহ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্রান্স, স্পেন, ইতালি, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে তাপমাত্রা অতীতের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। চরম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au