বাংলাদেশ

২৫ আগস্টের মধ্যে লুট হওয়া পাথর ফেরত দেওয়ার আল্টিমেটাম জেলা প্রশাসনের

  • 4:22 am - August 24, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার
সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ আগষ্ট- সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদা পাথর সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৫টার মধ্যে নিজ উদ্যোগে ও নিজ খরচে ফেরত দিতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। সময়সীমা পেরিয়ে কারও কাছে পাথর পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলম। শনিবার (২৩ আগস্ট) রাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে শনিবার কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে সভা করে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে প্রধান সিদ্ধান্ত হলো— নির্ধারিত সময়ের মধ্যে যাদের কাছে সাদা পাথর রয়েছে তারা ভোলাগঞ্জে ফেরত দেবেন। স্থানীয় জনপ্রতিনিধিদের এ কাজে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এলাকাজুড়ে মাইকিং করে বিষয়টি জানানো হয়েছে।

জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, এখনো অনেকের কাছে পাথর লুকিয়ে রাখা আছে। নির্ধারিত সময়ের পর কারও কাছে পাথর পাওয়া গেলে শুধু তাদের বিরুদ্ধেই নয়, সেই এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে পাথর লুটের মূলহোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজও চলমান রয়েছে।

এই শাখার আরও খবর

১৩৯ বছরের ইতিহাস বদলে দেওয়ার হাতছানি বাংলাদেশের সামনে

মেলবোর্ন, ২০ আগষ্ট: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় তো দূরের কথা, সেখানে অস্ট্রেলিয়াকে হারানোই একসময় বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল প্রায় অসম্ভব স্বপ্ন। অথচ সেই অসম্ভবকে…

ঢাকায় হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত চিকিৎসক উদ্ধার

মেলবোর্ন, ২০ আগষ্ট: ঢাকার পূর্বাচল থেকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত এক চিকিৎসককে উদ্ধার করেছে রাজউক আনসার বাহিনীর সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) রাতে পূর্বাচলের ১৯…

সংবাদ সম্মেলনে প্রশ্ন করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা

মেলবোর্ন, ২০ আগষ্ট: সংবাদ সম্মেলনে প্রশ্ন করার ঘটনায় তিন সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক…

দিল্লি বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট আল-কায়েদার শাখার বাংলাদেশে সেল গঠনের চেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশভিত্তিক শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস…

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

মেলবোর্ন, ২০ আগষ্ট: সাবেক পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল…

ডেঙ্গু ছড়াচ্ছে ঢাকার বাইরেও, বেশি ঝুঁকিতে ৫ জেলা

মেলবোর্ন, ২০ আগষ্ট: বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা জুলাই মাস থেকেই বাড়ছে। তবে অগাস্টের তিন সপ্তাহেই জুলাইয়ের চেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au