বাংলাদেশ

বরিশালে তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

  • 5:56 am - August 25, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ আগষ্ট- ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান গণমাধ্যমকে জানান, শুক্রবার রাতেই বরিশাল থেকে একটি বিশেষ অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে আটক করা হয়। পরে তাকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি। এই মামলায় প্রধান আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বর আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের নাম রয়েছে।

তৌহিদ আফ্রিদির পাশাপাশি এই মামলায় আরও ২৫ জনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাত ১৫০ জনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। একই মামলায় তার বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। নাসির উদ্দিন সাথী মামলায় ২২ নম্বর আসামি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জুলাই মাসে রাজধানীর যাত্রাবাড়ীতে এক সংঘর্ষে একজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তৌহিদ আফ্রিদিসহ প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক শীর্ষ নেতাদের নাম অন্তর্ভুক্ত করা হয়।

মামলাটি বর্তমানে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ এতে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের নাম যেমন আছে, তেমনি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ব্যবসায়ীরাও অন্তর্ভুক্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, তদন্তের স্বার্থেই আসামিদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই শাখার আরও খবর

আলী খামেনির শেষকৃত্যের সময়সূচি ঘোষণা করল ইরান

মেলবোর্ন, ২৪ জুন- চলতি বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যানুষ্ঠানের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে…

‘বারবার মনে হচ্ছিল যদি মাইন বিস্ফোরণ হয়, কী হবে আমাদের’

মেলবোর্ন, ২৪ জুন-  প্রায় চার মাস বা ১১৫ দিন ধরে পারস্য উপসাগরে আটকে থাকার পর অবশেষে যুদ্ধ ও মাইনের ঝুঁকি অতিক্রম করে হরমুজ প্রণালি পেরিয়েছে…

ধর্ষণের পর হত্যা করা হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে

মেলবোর্ন, ২৪ জুন- রংপুরের তারাগঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় মুজাহিদ ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক…

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

মেলবোর্ন, ২৪ জুন- যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট…

ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুক হামলা, নিহত ২; হামলাকারী আটক

মেলবোর্ন, ২৪ জুন- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বুট কাউন্টি লাইব্রেরির চিকো শাখায় ভয়াবহ বন্দুক হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একটি শিশু। হামলার…

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ১৮ জনের মৃত্যু

মেলবোর্ন, ২৩ জুন- ইউরোপজুড়ে বয়ে যাওয়া ভয়াবহ তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্রান্স, স্পেন, ইতালি, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে তাপমাত্রা অতীতের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে। চরম…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au