বিশ্ব

মার্কিন সিডিসি প্রধান বরখাস্ত, ভ্যাকসিন নীতিতে বড় পরিবর্তনে চার শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

  • 6:17 pm - August 28, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক সুসান মোনারেজ। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২৮ আগষ্ট- যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক সুসান মোনারেজকে দায়িত্ব নেওয়ার এক মাসও না পেরোতেই বরখাস্ত করেছে হোয়াইট হাউস। একইসঙ্গে ভ্যাকসিন নীতি ও জনস্বাস্থ্য নির্দেশনা নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে সংস্থাটির চারজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন।

মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ. কেনেডি জুনিয়র এরই মধ্যে ভ্যাকসিন নীতিতে ব্যাপক পরিবর্তন এনেছেন। তিনি গর্ভবতী নারী ও সুস্থ শিশুদের জন্য কোভিড ভ্যাকসিনের ফেডারেল সুপারিশ বাতিল করেছেন এবং জুনে সিডিসির ভ্যাকসিন উপদেষ্টা কমিটির সব সদস্যকে সরিয়ে নিজের ঘনিষ্ঠ সহযোগী ও অ্যান্টি-ভ্যাকসিন কর্মীদের সেখানে বসিয়েছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই বুধবার রাতে জানান, মোনারেজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “আমেরিকাকে আবার সুস্থ করার” কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নন। তাই পদত্যাগে অস্বীকৃতি জানানোয় তাঁকে বরখাস্ত করা হয়েছে।

তবে মোনারেজের আইনজীবীরা দাবি করেছেন, তিনি পদত্যাগ করেননি এবং বরখাস্তও হননি। তাদের অভিযোগ, কেনেডি “অবৈজ্ঞানিক নির্দেশনা” সমর্থন না করায় মোনারেজকে টার্গেট করেছেন।

সিডিসির প্রধান চিকিৎসা কর্মকর্তা ডেবরা হাওরি, ন্যাশনাল সেন্টার ফর ইমিউনিজেশন অ্যান্ড রেসপিরেটরি ডিজিজেসের পরিচালক ডেমেট্রে ডাসকালাকিস, ন্যাশনাল সেন্টার ফর ইমার্জিং অ্যান্ড জুনোটিক ইনফেকশাস ডিজিজেসের পরিচালক ড্যানিয়েল জার্নিগান এবং পাবলিক হেলথ ডেটা অফিসের পরিচালক জেন লেইডেন পদত্যাগ করেছেন।

তাদের পদত্যাগপত্রে ভ্যাকসিনবিরোধী ভুল তথ্যের প্রসার, বিজ্ঞানকে আক্রমণ, জনস্বাস্থ্যের রাজনৈতিক ব্যবহার এবং সংস্থার বাজেট কমানোর প্রচেষ্টার তীব্র সমালোচনা করা হয়েছে। হাওরি লিখেছেন, “ভুল তথ্য ছড়ানোয় মানুষের প্রাণ যাচ্ছে। এ বছর যুক্তরাষ্ট্রে গত ৩০ বছরের মধ্যে সর্বাধিক হামে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। আমাদের সংস্থার ওপর হামলাও হয়েছে।”

ডাসকালাকিস লিখেছেন, “জনস্বাস্থ্যের ক্রমাগত রাজনৈতিকীকরণের কারণে আমি আর এই পদে থাকতে পারছি না। নতুন ভ্যাকসিন নীতিগুলো তরুণ ও গর্ভবতী নারীদের ঝুঁকিতে ফেলছে।”

সিডিসি কর্মীদের ইউনিয়ন সাম্প্রতিক ছাঁটাই ও বাজেট কমানোর পরিকল্পনার বিরোধিতা করেছে। ট্রাম্প প্রশাসন সংস্থাটির বাজেট থেকে প্রায় ৩.৬ বিলিয়ন ডলার কমাতে চাইছে, ফলে ২০২৬ সালের বাজেট দাঁড়াবে মাত্র ৪ বিলিয়ন ডলার।
জুলাইয়ের শেষে সেনেটে অনুমোদিত হয়ে দায়িত্ব নিয়েছিলেন মোনারেজ। তিনি দায়িত্ব নেওয়ার আগে শুনানিতে বলেন, ভ্যাকসিন ও অটিজমের মধ্যে কোনো প্রমাণিত সম্পর্ক নেই। এ বক্তব্য সরাসরি সাংঘর্ষিক কেনেডির অবস্থানের সঙ্গে, যিনি বহুদিন ধরে ভ্যাকসিনকে অটিজমের সঙ্গে যুক্ত করে আসছেন।

কেনেডি ঘোষণা দিয়েছেন, সেপ্টেম্বরে অটিজম বিষয়ে নতুন পরিকল্পনা প্রকাশ করা হবে। তিনি দাবি করেছেন, এসব পরিবর্তন “যুক্তরাষ্ট্রে অটিজমের প্রভাব নাটকীয়ভাবে বদলে দেবে।”

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au