বিশ্ব

জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্টের যোগ দিতে যুক্তরাষ্ট্রের বাধা

  • 6:54 pm - August 30, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ আগষ্ট- আগামী মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু আব্বাস নন, তার সঙ্গে থাকা প্রায় ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তা ও প্রতিনিধির ভিসাও বাতিল করা হয়েছে। এর ফলে দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী অধিবেশনে অংশ নিতে পারবেন না ফিলিস্তিনি প্রতিনিধি দল। খবর বিবিসির।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ শান্তি প্রক্রিয়া ব্যাহত করছে এবং একতরফাভাবে একটি ‘কাল্পনিক রাষ্ট্র’ স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, আব্বাস নেতৃত্বাধীন কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে আলোচনায় আগ্রহী নয়। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল।

তবে সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে জাতিসংঘ সদর দপ্তরের চুক্তি লঙ্ঘন করেছে। সেই চুক্তিতে বলা আছে, জাতিসংঘের সদস্য কিংবা পর্যবেক্ষক রাষ্ট্রের প্রতিনিধি সম্পর্ক যাই হোক না কেন, নিউইয়র্কে বৈঠকে যোগদানে বাধা দেওয়া যাবে না। ফলে এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনবিরোধী।

আব্বাসের কার্যালয় যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। তাদের মতে, এটি শুধু আন্তর্জাতিক নিয়মকানুনের পরিপন্থী নয়, বরং ফিলিস্তিনের কণ্ঠরোধের একটি প্রচেষ্টা।

এদিকে মার্কিন সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া ঘোষণা করেছে যে তারা আসন্ন অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৪৭টি দেশ ফিলিস্তিনকে ইতোমধ্যেই স্বীকৃতি দিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে উত্তেজনা আরও বাড়াবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার সম্ভাবনা ক্ষীণ করবে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

১৩৯ বছরের ইতিহাস বদলে দেওয়ার হাতছানি বাংলাদেশের সামনে

মেলবোর্ন, ২০ আগষ্ট: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় তো দূরের কথা, সেখানে অস্ট্রেলিয়াকে হারানোই একসময় বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল প্রায় অসম্ভব স্বপ্ন। অথচ সেই অসম্ভবকে…

ঢাকায় হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত চিকিৎসক উদ্ধার

মেলবোর্ন, ২০ আগষ্ট: ঢাকার পূর্বাচল থেকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত এক চিকিৎসককে উদ্ধার করেছে রাজউক আনসার বাহিনীর সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) রাতে পূর্বাচলের ১৯…

সংবাদ সম্মেলনে প্রশ্ন করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা

মেলবোর্ন, ২০ আগষ্ট: সংবাদ সম্মেলনে প্রশ্ন করার ঘটনায় তিন সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক…

দিল্লি বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট আল-কায়েদার শাখার বাংলাদেশে সেল গঠনের চেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশভিত্তিক শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস…

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

মেলবোর্ন, ২০ আগষ্ট: সাবেক পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল…

ডেঙ্গু ছড়াচ্ছে ঢাকার বাইরেও, বেশি ঝুঁকিতে ৫ জেলা

মেলবোর্ন, ২০ আগষ্ট: বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা জুলাই মাস থেকেই বাড়ছে। তবে অগাস্টের তিন সপ্তাহেই জুলাইয়ের চেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au