খেলা

ডাচদের উড়িয়ে দিয়ে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে টাইগারদের জয়

  • 5:50 am - August 31, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
ম্যাচ সেরা তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩১ আগস্ট-নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক লিটনের ফিফটিতে ৩৯ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় স্বাগতিকরা। তবে লিটন দাস ম্যাচ জয়ের পুরো কৃতিত্বটা দিয়েছেন ইমন-সাইফদের।

সিলেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও বড় সংগ্রহ করতে পারেনি সফরকারী নেদারল্যান্ডস। তাসকিন আহমেদের বোলিং তোপে ১৩৬ রানেই আটকে যায় ডাচরা। ৪ ওভারের কোটা পূরণ করে ২৮ রান খরচায় ৪ উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার। এ ছাড়া সাইফ হাসান নিয়েছেন দুটি উইকেট।

বোলিংয়ের পাশাপাশি এদিন ব্যাট হাতেও দারুণ ভূমিকা রেখেছেন সাইফ। ১৯ বলে ৩৬ রানের ইনিংস খেলে টাইগারদের বড় জয় নিশ্চিত করেন এই ব্যাটার। টানা দুই ছক্কায় জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। লিটনের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে ৫৪ রান যোগ করেন সাইফ।

তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার নায়ক ছিলেন পারভেজ হোসেন ইমন। টানা দুই চারে ইনিংস শুরু করেন বাঁহাতি এই ওপেনার। পরের বলেই হাঁকান বিশাল ছক্কা। আর সেই মুহূর্তের মোমেন্টাম পেয়ে যায় বাংলাদেশ, এমনটাই মনে করেন টাইগার অধিনায়ক লিটন দাস।

‘ডিউ (শিশির) বড় ফ্যাক্টর ছিল। আমাদের বোলাররা যেমন বল করেছে- তাসকিন, ফিজ আর মাঝে সাইফও দারুণ বল করেছে। রিশাদ যখন বল করতে এলা, তখনই ডিউয়ের কারণে সমস্যা হচ্ছিল। আর বল গ্রিপ করতে কষ্ট হচ্ছিল। এমন উইকেটে ১৩৭ খুব বড় টার্গেট নয়। আর ইমন প্রথম ওভারেই যেভাবে শট খেলল সেখান থেকেই ম্যাচের মোড় ঘুরে গেল।

এদিন দারুণ বোলিং করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তাসকিন আহমেদ। এর আগে বেশ কিছুদিন ধরেই ইনজুরির সমস্যায় ভুগছিলেন তাসকিন। এমনকি ইংল্যান্ডে তাকে চিকিৎসাও নিতে হয়েছিল। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মাঠে ফিরলেও পুরো ছন্দে ছিলেন না। তবে তাসকিন জানিয়েছেন, ধীরে ধীরে ছন্দ ফিরে পাচ্ছেন তিনি।

এই শাখার আরও খবর

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

চার কারণে ধুঁকছে অর্থনীতি, প্রবৃদ্ধি নামবে ৩.৪ শতাংশে

সংস্কারের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা, জ্বালানি সংকট ও দুর্বল রাজস্ব আহরণের কারণে বাংলাদেশের অর্থনীতির গতি আরও কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au