বিশ্ব

ইসরায়েলি হামলায় নিহত ইয়েমেনের হুথি সরকারের প্রধানমন্ত্রী 

  • 7:56 am - August 31, 2025
  • পঠিত হয়েছে:৯১ বার
ইয়েমেনের হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমাদ গালিব আল-রাহউই। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩১ আগষ্ট- ইয়েমেনের হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমাদ গালিব আল-রাহউই ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। রাজধানী সানায় চালানো ওই হামলায় আরও কয়েকজন মন্ত্রী নিহত হয়েছেন বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন হুথি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাশাত। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার চালানো ওই বিমান হামলার লক্ষ্য ছিল হুথি সরকারের চিফ অব স্টাফ, প্রতিরক্ষামন্ত্রী এবং কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে হুথি প্রতিরক্ষামন্ত্রী নিহতদের মধ্যে আছেন কি না, তা স্পষ্ট করেননি মাশাত।

প্রায় এক বছর আগে প্রধানমন্ত্রী পদে আসীন হলেও রাহউইকে প্রতীকী নেতা হিসেবেই দেখা হতো। সরকারের কার্যত নিয়ন্ত্রণ ছিল তার ডেপুটি মোহাম্মদ মোফতাহর হাতে। রাহউই নিহত হওয়ার পর শনিবার থেকে তিনিই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন শুরু করেছেন।

হুথি সংবাদ সংস্থা সাবা প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ আল-আতিফির একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে তিনি ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুতির কথা জানিয়েছেন। তবে ওই বিবৃতি বিমান হামলার আগে নাকি পরে দেওয়া হয়েছে, তা পরিষ্কার নয়। আতিফি হুথিদের ক্ষেপণাস্ত্র ব্রিগেডের প্রধান এবং শীর্ষ ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, নিহতদের মধ্যে জ্বালানি, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রীরাও রয়েছেন। ইসরায়েলের নিরাপত্তা সূত্র বলেছে, ওই দিন হামলার সময় একাধিক হুথি কর্মকর্তা নেতা আবদুল মালিক আল-হুথির রেকর্ড করা টেলিভিশন ভাষণ দেখতে জড়ো হয়েছিলেন।

গত এক বছরে ইসরায়েল হামাস ও হিজবুল্লাহর একাধিক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করেছে। এতে এই দুটি ইরান-সমর্থিত গোষ্ঠী বড় ধাক্কা খেয়েছে। অন্যদিকে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হুথিরা লোহিত সাগরে জাহাজে হামলা চালাচ্ছে এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। যদিও বেশির ভাগই ইসরায়েল প্রতিহত করেছে।

ইসরায়েল জানিয়েছে, সানায় বৃহস্পতিবারের হামলাটি ছিল একটি “জটিল অভিযান”, যা গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আকাশ নিয়ন্ত্রণের কারণে সম্ভব হয়েছে।

টেলিভিশন ভাষণে মাশাত বলেন, “আমাদের অবস্থান অপরিবর্তিত থাকবে। আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না উঠা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। যত বড় চ্যালেঞ্জই আসুক, প্রতিশোধ নেওয়া হবে।”

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করে নোবেল পেলেন হালজেন

জ্যোতির্বিজ্ঞানে নতুন এক ধারার ভিত্তি তৈরির স্বীকৃতি হিসেবে পদার্থবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পুরস্কার পেয়েছেন বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন। দক্ষিণ মেরুর বরফ ব্যবহার…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

দেশজুড়ে বেড়েছে ধর্ষণ-নির্যাতন, ২০ মাসে ৬৪৩ শিশুর মৃত্যু

শিশুর ভবিষ্যৎ সুরক্ষার অঙ্গীকার নিয়ে মঙ্গলবার (৬ অক্টোবর) পালিত হচ্ছে শিশু অধিকার দিবস। অথচ দেশে শিশুদের ওপর ধর্ষণ, যৌন নিপীড়ন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au