অস্ট্রেলিয়া

স্বামীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন অভিযুক্ত পুলিশ হত্যাকারীর স্ত্রী

  • 7:07 am - September 01, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার
আমেলিয়া ফ্রিম্যান তাঁর স্বামীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ হত্যার ঘটনায় অভিযুক্ত ডেজি ফ্রিম্যান (আসল নাম ডেসমন্ড ফিলবি)–এর স্ত্রী আমেলিয়া ফ্রিম্যান তাঁর স্বামীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। গত ২৬ আগস্ট ভিক্টোরিয়ার পোরেপুঙ্কা এলাকায় পুলিশের ওপর প্রাণঘাতী হামলার পর থেকে ডেজি নিখোঁজ রয়েছেন।

আইনজীবীর মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আমেলিয়া ফ্রিম্যান বলেন, তিনি ও তাঁর সন্তানরা গভীর শোকে আচ্ছন্ন। ওই হামলায় ডিটেকটিভ লিডিং সিনিয়র কনস্টেবল নীল থম্পসন এবং সিনিয়র কনস্টেবল ভাদিম ডি ওয়্যার্ট নিহত হন, আরেকজন অফিসার গুরুতর আহত হন।

তিনি বলেন, “আমরা সত্যিই দুঃখিত আপনাদের ক্ষতির জন্য। থম্পসন ও ওয়্যার্টের পরিবার, বন্ধু ও সহকর্মীরা যে যন্ত্রণা ও শোকের মধ্য দিয়ে যাচ্ছেন, আমরা তার অংশীদার।”

আমেলিয়া আরও বলেন, তিনি ও তাঁর সন্তানরা ভিক্টোরিয়া পুলিশের “গুরুত্বপূর্ণ দায়িত্ব”কে সম্মান করেন এবং কোনো ধরনের কর্তৃপক্ষবিরোধী দৃষ্টিভঙ্গি তাদের নেই।

তিনি সরাসরি স্বামীকে উদ্দেশ করে বলেন, “প্লিজ ডেজি, যদি তুমি এটা শোনো, তবে দয়া করে ০০০ নম্বরে ফোন করে পুলিশের সঙ্গে আত্মসমর্পণের পরিকল্পনা করো। কেউ যদি ডেজিকে আশ্রয় দেয়, সাহায্য করে বা সহায়তা করে থাকে, তাহলে অনতিবিলম্বে পুলিশের সঙ্গে যোগাযোগ করো।”

ডেজির ভাতিজা লুক ফিলবি জানান, পরিবারের কেউ ডেজির এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। তিনি বলেন, “ডেজি সবসময় বলত, যদি তাকে দাফন করতে হয় তবে সেটা হবে মাউন্ট বাফেলো পাহাড়ে। ওর কাছে ওটাই পবিত্র জায়গা।”

এদিকে, ৬১ বছর বয়সী স্টিভেন ম্যালেট নামের এক ব্যক্তিকে শুক্রবার রাতে ব্রাইট এলাকায় গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। তবে তিনি দাবি করেন, তিনি ডেজিকে কোনোভাবে সহায়তা করেননি।

ডেজি ফ্রিম্যানকে ধরতে পুলিশের অভিযান এখন ষষ্ঠ দিনে গড়িয়েছে। স্থানীয় মির্টলফোর্ড ও ব্রাইট এলাকাতেও অভিযান সম্প্রসারিত হয়েছে।

পুলিশ জানিয়েছে, ৪৫০ জনেরও বেশি অফিসার, বিশেষায়িত ইউনিটসহ, এই অভিযানে অংশ নিচ্ছেন। ইতিমধ্যে কমান্ড পোস্ট ফেদারটপ ওয়াইনারি থেকে ওভেনসে ডিপার্টমেন্ট অব এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট অ্যাকশনে সরিয়ে নেওয়া হয়েছে।

ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, “আমরা এলাকা ছাড়ছি না। পোরেপুঙ্কা ও আশপাশের আলপাইন এলাকায় স্থানীয় ও পর্যটকরা পুলিশের তৎপরতা অব্যাহত দেখতে পাবেন।”

পুলিশের দাবি, ফ্রিম্যান একাধিক অস্ত্রে সজ্জিত এবং দক্ষ ‘বুশক্রাফট’ জ্ঞানসম্পন্ন। গুলিবর্ষণের পর তিনি পায়ে হেঁটে বনভূমিতে পালিয়ে যান। তাঁকে “সোভারেইন

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

নতুন ধরনের নক্ষত্র আবিষ্কার, নেতৃত্বে ভারতীয় বিজ্ঞানী

মেলবোর্ন, ২০ আগষ্ট: মহাকাশের গভীরে পরতে পরতে রহস্য। তার পর্দা উন্মোচনের জন্য পৃথিবী থেকে টেলিস্কোপে চোখ পেতে বসে আছেন বিজ্ঞানীরা। সম্প্রতি তেমনই এক রহস্য উন্মোচন করেছে…

তিন মাসেও কাটেনি জ্বালানি সংকট, সমাধানে ধীরগতি

মেলবোর্ন, ২০ আগষ্ট: সরকারের প্রথম ছয় মাসের মধ্যে তিন মাস পার হয়েছে জ্বালানিসংকট মোকাবিলায়। সরকার গঠনের মাত্র ১০ দিনের মাথায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় মার্চ-এপ্রিল…

১৩৯ বছরের ইতিহাস বদলে দেওয়ার হাতছানি বাংলাদেশের সামনে

মেলবোর্ন, ২০ আগষ্ট: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয় তো দূরের কথা, সেখানে অস্ট্রেলিয়াকে হারানোই একসময় বাংলাদেশের ক্রিকেটের জন্য ছিল প্রায় অসম্ভব স্বপ্ন। অথচ সেই অসম্ভবকে…

ঢাকায় হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত চিকিৎসক উদ্ধার

মেলবোর্ন, ২০ আগষ্ট: ঢাকার পূর্বাচল থেকে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় অপহৃত এক চিকিৎসককে উদ্ধার করেছে রাজউক আনসার বাহিনীর সদস্যরা। বুধবার (১৯ আগস্ট) রাতে পূর্বাচলের ১৯…

সংবাদ সম্মেলনে প্রশ্ন করায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা

মেলবোর্ন, ২০ আগষ্ট: সংবাদ সম্মেলনে প্রশ্ন করার ঘটনায় তিন সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নতুন মামলা করার ঘটনায় উদ্বেগ জানিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক…

দিল্লি বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্ট আল-কায়েদার শাখার বাংলাদেশে সেল গঠনের চেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশভিত্তিক শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (AQIS)। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au