বাংলাদেশ

জামায়াতে ইসলামী উদ্ভট দাবিতে মাঠে নেমেছে : জাহেদ উর রহমান

  • 6:23 am - September 03, 2025
  • পঠিত হয়েছে:১৬৮ বার
ডা. জাহেদ উর রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ সেপ্টেম্বর- রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন করার দাবি তুলছে, যা একটি উদ্ভট দাবি।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওতে তিনি বলেন, “গতকাল জামায়াতের আমিরের বাসায় একটা মিটিং হয়েছে। সেখানে জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করা হয়েছে। আমরা বেশ কিছুদিন থেকে দেখছি, জামায়াতে ইসলামী এই উদ্ভট দাবিতে মাঠে নেমেছে।”

তিনি বলেন, “এই ইস্যুটা সামনে আনার জন্য তারা মিথ্যাচারের আশ্রয় নিয়েছে। টকশোতে কয়েকজন আলোচক বলতে শুরু করেছেন, দেশের ৭১ শতাংশ মানুষ সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চায়। অথচ এ তথ্য বিকৃত। মূলত নাগরিক সংগঠন সুজনের একটি জরিপে দেখা গেছে, ৭১ শতাংশ মানুষ সংসদের উচ্চকক্ষে পিআর চান। কিন্তু সেটি বর্তমান সংসদের জন্য বলা হয়নি।”

ডা. জাহেদ অভিযোগ করেন, “এই বক্তব্য প্রথম তুলেছিলেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সেই সূত্র ধরে জামায়াত দীর্ঘদিন ধরে এই ডিসইনফরমেশন ছড়াচ্ছে।”

তিনি বলেন, “জামায়াত যুক্তি দেয়, ৯০-১০০ দেশে নাকি পিআর ব্যবস্থা আছে। যদি পরিসংখ্যানই যুক্তি হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাও বাতিল করতে হবে। অথচ বাংলাদেশের তত্ত্বাবধায়ক ব্যবস্থা ছিল ইউনিক। পরে পাকিস্তান তাদের মতো করে এটা গ্রহণ করেছে। এখন পৃথিবীতে পাকিস্তান ছাড়া এ রকম ব্যবস্থা আর কোথাও নেই। তাহলে কি শুধু সংখ্যা দেখে সিদ্ধান্ত নেবে জামায়াত?”

ডা. জাহেদ আরও বলেন, “জামায়াতের আরেকটা হাস্যকর যুক্তি হলো, পিআর পদ্ধতি চালু হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। অথচ বাস্তবে এটা একেবারেই অবাস্তব। আসলে জামায়াত এই পিআর ভোটের আলাপটা সামনে এনেছে বিএনপিকে চাপ দেওয়ার জন্য।”

এই শাখার আরও খবর

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

ডেঙ্গুর থাবায় বিপর্যস্ত দেশ, এখন কী করবে সরকার?

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে মঙ্গলবার (৬ অক্টোবর)। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

পূর্ণ নিরাপত্তায় শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ‘রোডম্যাপ চূড়ান্ত’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের ‘প্রভাবশালী মহলের’ মধ্যে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর…

নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ উপদেষ্টা জাহেদের, শুনছে না বিক্রেতারা

নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের (ডিসি) নজরদারি বাড়ানো এবং আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au