বিশ্ব

গাজায় অপুষ্টিতে এক মাসে মৃত্যু ১৮৫, শিশু ও নারীরা সবচেয়ে ঝুঁকিতে

  • 2:10 pm - September 03, 2025
  • পঠিত হয়েছে:১০৩ বার
অপুষ্টিতে শিশু ও নারীর মৃত্যু বাড়ছে । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন ৩ সেপ্টেম্বর– ফিলিস্তিনের গাজায় অবরোধ আর যুদ্ধের কারণে ভয়াবহ অপুষ্টি দেখা দিয়েছে। গত এক মাসেই অপুষ্টিজনিত কারণে মারা গেছেন ১৮৫ জন। শুধু গত ২৪ ঘণ্টায় (গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত) প্রাণ গেছে আরও ১৩ জনের, যাদের মধ্যে তিনজন শিশু। গতকাল মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্ল্যাসিফিকেশন (আইপিসি) গত মাসের শেষ সপ্তাহে গাজার কিছু অংশে পূর্ণমাত্রার দুর্ভিক্ষ চলছে বলে ঘোষণা দিয়েছে। ওই ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ৮৩ জনেরও বেশি মানুষ মারা গেছেন, এর মধ্যে ১৫টি শিশু।

পরিসংখ্যান বলছে, উপত্যকার পাঁচ বছরের কম বয়সী প্রায় ৪৩ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে। এছাড়া ৫৫ হাজারেরও বেশি গর্ভবতী ও স্তন্যদানকারী নারী একই সমস্যায় আক্রান্ত। তাদের মধ্যে দুই-তৃতীয়াংশ নারী রক্তশূন্যতায় ভুগছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলা ও অবরোধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অপুষ্টিতে মারা গেছেন অন্তত ৩৬১ জন, যাদের মধ্যে ১৩০ জন শিশু। একই সময়ে ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৩ হাজার ৬৩৩ জন ফিলিস্তিনি।

সুত্রঃআল–জাজিরা


এই শাখার আরও খবর

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au