বাংলাদেশ

ধর্ষণের হুমকি: ঢাবি শিক্ষার্থী আলী হুসেন ৬ মাসের জন্য বহিষ্কার

  • 6:21 pm - September 03, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ সেপ্টেম্বর- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেনকে নারী সহপাঠীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে আলী হুসেনকে বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এটি বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। পাশাপাশি বিষয়টি যৌন নিপীড়নবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় ১ সেপ্টেম্বর হাইকোর্টের আদেশে ডাকসু নির্বাচন স্থগিত হওয়ার পর। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ফাহমিদা আলম আদালতে রিট করলে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত জিএস প্রার্থীর প্রার্থিতা বাতিল হয় এবং নির্বাচন স্থগিত হয়। এ ঘটনার জেরে আলী হুসেন তার ফেসবুক প্রোফাইলে ফাহমিদার ছবি দিয়ে ধর্ষণের হুমকি সংবলিত পোস্ট দেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় জুড়ে ক্ষোভের ঝড় ওঠে।

পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেয়। বর্তমানে আলী হুসেনের ফেসবুক আইডি ডিএক্টিভেট রয়েছে। সহপাঠীদের বরাতে জানা গেছে, তিনি নিজেই আইডিটি পরিচালনা করতেন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী।

ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। অনেকে এটিকে শিক্ষাঙ্গনের জন্য লজ্জাজনক ঘটনা বলে আখ্যা দিয়েছেন। বিশ্লেষকরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত পদক্ষেপকে ইতিবাচক মনে করলেও ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে আরও কঠোর নজরদারির দাবি তুলেছেন।

এই শাখার আরও খবর

কোপানোর পর গুলি, ঘটনাস্থলেই যুবদল কর্মীর মৃত্যু

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে মুহাম্মদ করিম নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে একদল সন্ত্রাসী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ৪ থেকে ৫টি মোটরসাইকেলে করে আসা…

আইসিটি শুনানিতে জলদস্যুকে কীভাবে রাষ্ট্রপক্ষের সাক্ষী বানানো হলো?

আলকাস মালিকের মৃত্যুর ১৫ বছর পর সেই ঘটনার বর্ণনা কি হঠাৎ বদলে গেছে? সুন্দরবনের জলদস্যু দল ‘রাজু বাহিনী’র সঙ্গে যুক্ত ট্রলারচালক আব্বাস মালিক এখন মানবতাবিরোধী…

সাভারে শিশু ধর্ষণ মামলায় এক সপ্তাহ পর মাদ্রাসায় অভিযান, গ্রেপ্তার নেই

ঢাকার সাভারে এক শিশু মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার এক সপ্তাহ পর মারকাযুল উলুম আশ-শরইয়্যাহ মাদ্রাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত ১০ জনের কাউকেই এ…

স্পেনের উপকূলে ভাসমান নৌকা থেকে ৮০ মরদেহ উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উপকূলের কাছে ভাসমান একটি নৌকা থেকে ৮০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। একই নৌকা থেকে ৪৪ জনকে…

শুভ জন্মাষ্টমী আজ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের…

ইউক্রেনের গোলাবারুদ চুক্তি বিতর্কে এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহের জন্য ৭ কোটি ইউরোর বেশি মূল্যের একটি চুক্তি নিয়ে বিতর্কের জেরে এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হানো পেভকুর পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ২০২২ সাল থেকে প্রতিরক্ষামন্ত্রীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au