বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই

  • 3:21 am - September 07, 2025
  • পঠিত হয়েছে:৯ বার
দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই । ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৭ সেপ্টেম্বর- বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) সেবা। মোবাইল অপারেটর বাংলালিংক আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করেছে। সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব একে দেশের টেলিযোগাযোগ খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

সরকারের আশা, শিগগিরই দেশের সব মোবাইল অপারেটর এ সেবা চালু করবে এবং নগর থেকে গ্রাম—সবখানেই গ্রাহকেরা সমানভাবে উপকৃত হবেন।

ভয়েস ওভার ওয়াই-ফাই বা VoWiFi হলো এমন একটি প্রযুক্তি, যা দিয়ে মোবাইল ব্যবহারকারীরা সরাসরি ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করে ভয়েস কল করতে পারবেন। এতে মোবাইল নেটওয়ার্কের (2G, 3G, 4G, 5G) ওপর নির্ভর করতে হবে না।

ব্যবহারকারীর অভিজ্ঞতা ঠিক আগের মতোই থাকবে—শুধু পার্থক্য হলো কলটি সেলুলার নেটওয়ার্কের পরিবর্তে ওয়াই-ফাইয়ের মাধ্যমে সম্পন্ন হবে। এর ফলে বেজমেন্ট, উঁচু ভবন কিংবা প্রত্যন্ত এলাকায় যেখানে মোবাইল সিগন্যাল দুর্বল, সেখানে থেকেও স্পষ্ট কল করা সম্ভব হবে।

প্রযুক্তিগতভাবে, ফোনটি ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত হলে সিম কার্ডের পরিচয় যাচাইয়ের (EAP-SIM/EAP-AKA) মাধ্যমে অপারেটরের সার্ভারের সঙ্গে নিরাপদ সংযোগ স্থাপন করে। পরে একটি আইপি সিকিউরিটি (IPSec) টানেলের মাধ্যমে কল অপারেটরের মূল নেটওয়ার্কে পৌঁছায়। ফলে ব্যবহারকারী ওয়াই-ফাই ব্যবহার করলেও নিরাপদভাবে অপারেটরের নিজস্ব নেটওয়ার্কে যুক্ত থাকেন।

বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি চালুর ফলে গ্রাহকের অভিজ্ঞতায় বড় ধরনের পরিবর্তন আসবে। সুবিধাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—

  • উন্নত ইনডোর কাভারেজ : দুর্বল সিগন্যালযুক্ত এলাকায়ও সহজে কল করা যাবে।
  • নেটওয়ার্ক চাপ কমানো : ভয়েস ট্রাফিক ওয়াই-ফাইয়ে চলে যাওয়ায় মোবাইল নেটওয়ার্কের ওপর চাপ কমবে।
  • এইচডি মানের ভয়েস কল : স্পষ্ট শব্দ, কম কল ড্রপ এবং উন্নত মানের অভিজ্ঞতা পাওয়া যাবে।
  • সাশ্রয়ী আন্তর্জাতিক কল : বিদেশে থাকলেও স্থানীয় ওয়াই-ফাই ব্যবহার করে তুলনামূলক কম খরচে কল করা সম্ভব হবে।

ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন,
“সরকার চায়, দ্রুত সব অপারেটর সারাদেশে VoWiFi চালু করুক। এতে নগর ও গ্রামীণ সব ব্যবহারকারী সমানভাবে উপকৃত হবেন।”

তিনি আরও জানান, আগস্টের শুরুতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) প্রয়োজনীয় নীতি ও নির্দেশনা তৈরির জন্য চিঠি পাঠানো হয়েছে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, সরকার টেলিকম খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য VoWiFi ছাড়াও VoLTE, 5G সহ আধুনিক প্রযুক্তির বাস্তবায়নে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

নতুন মাইলফলক

বাংলাদেশে মোবাইল টেলিযোগাযোগে 2G থেকে 5G-এর পথচলার পর এবার VoWiFi যুক্ত হওয়াকে বিশেষজ্ঞরা একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন। তাঁদের মতে, এটি গ্রাহকের জন্য যেমন বাড়তি সুবিধা আনবে, তেমনি দেশের টেলিকম খাতের মানও আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করবে।

 

এই শাখার আরও খবর

ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত সংঘর্ষ, নিহত ১

মেলবোর্ন, ৮ মার্চ- রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে…

বঙ্গবন্ধুর ভাষণ বাজানো নিয়ে শাহবাগে উত্তেজনা, ‘ছাত্রলীগ’ আখ্যা দিয়ে একজনকে মারধর

মেলবোর্ন, ৮ মার্চ- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে ঢাকার শাহবাগ এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতে…

১৪ ঘণ্টার ব্যবধানে ২ হিন্দু খুন, মন্দিরে বিষ্ফোরণ, সংখ্যালঘু নির্যাতনের পুরনো চেহারায় বাংলাদেশ

মেলবোর্ন, ৮ মার্চ- বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে পুরনো উদ্বেগ আবার সামনে চলে এসেছে। গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত একাধিক সহিংস ঘটনায় হিন্দু…

কুমিল্লায় শনিপূজা চলাকালীন বোমা বিষ্ফোরণ, আহত অন্তত ৪

মেলবোর্ন, ৮ মার্চ- কুমিল্লা নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকায় একটি মন্দিরে শনিপূজা চলাকালে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে পুরোহিতসহ অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার…

ইরানে আজ রাতেই ‘কঠোর আঘাত’ হানার হুমকি ট্রাম্পের, পাল্টা নতুন লক্ষ্য খুঁজছে ইরান

মেলবোর্ন, ৮ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শনিবার ইরানের…

চাঁদা না পেয়ে কক্সবাজারে গণেশ পালকে কুপিয়ে হত্যা

মেলবোর্ন, ৮ মার্চ- কক্সবাজার শহরে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ার জেরে গণেশ পাল (২৯) নামে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মার্চ)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au