বাংলাদেশ

আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে ৩ দিনের হরতাল ডাকলো বিএনপি-জামায়াতসহ সর্বদলীয় কমিটি

  • 3:54 am - September 07, 2025
  • পঠিত হয়েছে:১৩৫ বার
আসন কমানোর প্রতিবাদে বাগেরহাটে ৩ দিনের হরতাল ডাকলো বিএনপি-জামায়াতসহ সর্বদলীয় কমিটি । ছবি: সংগৃহীত

মেলবোর্ন,৭ সেপ্টেম্বর- বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন থেকে কমিয়ে তিনটি আসন করার নির্বাচন কমিশনের চূড়ান্ত গেজেট প্রকাশের প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটি টানা কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে ৩ দিনের হরতালসহ ৫ দিনব্যাপী লাগাতার কর্মসূচি পালন করা হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট শহরের ধানসিঁড়ি মিলনায়তনে আয়োজিত জরুরি সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা।

ঘোষিত কর্মসূচি

  • ৭ সেপ্টেম্বর (রোববার): বিক্ষোভ মিছিল ও বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • ৮ সেপ্টেম্বর (সোমবার): হরতাল, অবরোধ, নির্বাচন কমিশন ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি
  • ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার): বিক্ষোভ মিছিল
  • ১০–১১ সেপ্টেম্বর: টানা হরতাল

সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, চারটি আসন বহাল রাখার দাবিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ জন্য বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, এ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু এবং জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদকে সমন্বয়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।

সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সম্মিলিত কমিটির কো-কনভেনর এম এ সালাম, জমিয়তে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মশিউর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, মনজুরুল হক রাহাতসহ সর্বদলীয় কমিটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি সংসদীয় আসন ছিল। গত ৩০ জুলাই নির্বাচন কমিশন আসন কমিয়ে তিনটিতে নামিয়ে আনার প্রাথমিক প্রস্তাব দেয়। এ নিয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটি একের পর এক কর্মসূচি পালন করে আসছিল। সর্বশেষ ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন আসন সংখ্যা তিনটিই বহাল রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে, যা নিয়ে নতুন করে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি।

 

এই শাখার আরও খবর

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো…

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

ডেঙ্গুর থাবায় বিপর্যস্ত দেশ, এখন কী করবে সরকার?

দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যুর রেকর্ড হয়েছে মঙ্গলবার (৬ অক্টোবর)। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬…

রংপুরের চার খুন: অমীমাংসিত প্রশ্ন

একটি তালাবদ্ধ বাড়ি। কয়েক দিন ধরে ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। এক পর্যায়ে আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয় প্রতিবেশীদের। পুলিশ এসে তালা ভাঙার পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au