বাংলাদেশ

ভোটার লাইনে প্রার্থীদের প্রচারণা, ‘বিরক্ত’ ভোটাররা

  • 5:08 pm - September 09, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
ভোটকেন্দ্রে কৃত্রিম ভিড়, প্রচারণায় বিরক্ত ভোটাররা | । ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ৯ সেপ্টেম্বর- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর থেকেই কেন্দ্রগুলোর সামনে প্রার্থীদের অতিরিক্ত প্রচারণায় ভোগান্তিতে পড়েছেন ভোটাররা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রার্থীরা প্রবেশমুখে দাঁড়িয়ে ভোটারদের হাতে লিফলেট ধরিয়ে দিচ্ছেন। এতে ভোটকেন্দ্রের সামনে কৃত্রিম ভিড় তৈরি হচ্ছে এবং লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা বিরক্তি প্রকাশ করছেন।

আচরণবিধি লঙ্ঘন

বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি অনুযায়ী, ভোটকেন্দ্র থেকে ১০০ মিটারের মধ্যে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। তাছাড়া, নির্বাচন কমিশন ইতোমধ্যেই ৭ সেপ্টেম্বর থেকে সব ধরনের প্রচারণা বন্ধ ঘোষণা করেছিল। তবুও শারীরিক শিক্ষা কেন্দ্র, কার্জন হল, উদয়ন স্কুলসহ বিভিন্ন কেন্দ্রে ভোটারদের হাতে লিফলেট বিতরণ ও প্রচারণা চালাতে দেখা গেছে প্রার্থীদের।

এ বিষয়ে প্রতিবাদ জানাতে ডাকসুর মানবসেবা সম্পাদক এ বি জোবায়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের প্রবেশমুখে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তিনি অভিযোগ করেন, “ছাত্রদল এখানে কৃত্রিম জটলা তৈরি করে ডাকসুর ফুল প্যানেলের লিস্ট ভোটারদের হাতে ধরিয়ে দিচ্ছে। এটা আচরণবিধি লঙ্ঘন হওয়ায় আমি প্রতিবাদ করি। তখন তারা আমার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় এবং আমাকে ‘মবস্টার’ বলে তাড়িয়ে দেয়।”

ঘটনার সময় উপস্থিত পর্যবেক্ষক সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফাও পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং এ ধরনের প্রচারণার প্রতিবাদ জানান।

জহুরুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. ফারুক শাহ বিষয়টি স্বীকার করে বলেন, “আমরা প্রার্থীদের সরিয়ে দিচ্ছি। জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলকে আলাদা করে দেওয়া হয়েছে। আশা করি আর এমন জটলা হবে না।”

কেন্দ্রে আসা অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন, লিফলেট বিতরণ ও প্রচারণার কারণে তারা ভোটকেন্দ্রে স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারছেন না। কেউ কেউ এটিকে “ভোটের পরিবেশ নষ্টের প্রচেষ্টা” বলেও অভিহিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসন ও পর্যবেক্ষকদের মতে, আচরণবিধি লঙ্ঘনের কারণে ভোটারদের মধ্যে বিরক্তি সৃষ্টি হয়েছে। তারা নির্বাচনী পরিবেশ বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

 

এই শাখার আরও খবর

রোহিঙ্গা সংকট পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

মেলবোর্ন, ২০ আগষ্ট- রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, রোহিঙ্গা…

কলকাতার হোটেলে আগুন: ইজারাদার গ্রেপ্তার, আটক ২ কর্মী

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হওয়ার ঘটনায় আবু জাফর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা…

৭০ বছরের বৃদ্ধকে বিয়ে না করায় দুই বছর ধরে তালেবানের কারাগারে কিশোরী

মেলবোর্ন, ২০ আগষ্ট- আফগানিস্তানে ৭০ বছর বয়সী এক প্রভাবশালী তালেবান কমান্ডারকে বিয়ে করতে রাজি না হওয়ায় এক কিশোরীকে প্রায় দুই বছর ধরে কারাগারে বন্দি রেখে…

হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

মেলবোর্ন, ২০ আগষ্ট: হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন…

রাকসুর তহবিলের ১৮ লাখ ৩৯ হাজার টাকার হিসাব জমা দেননি জিএস আম্মার

মেলবোর্ন, ২০ আগষ্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তহবিল থেকে সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার সাত ধাপে মোট ২৩ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করেছেন।…

নতুন ধরনের নক্ষত্র আবিষ্কার, নেতৃত্বে ভারতীয় বিজ্ঞানী

মেলবোর্ন, ২০ আগষ্ট: মহাকাশের গভীরে পরতে পরতে রহস্য। তার পর্দা উন্মোচনের জন্য পৃথিবী থেকে টেলিস্কোপে চোখ পেতে বসে আছেন বিজ্ঞানীরা। সম্প্রতি তেমনই এক রহস্য উন্মোচন করেছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au