বিশ্ব

বিক্ষোভকারীদের দেওয়া আগুনে নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু

  • 1:34 am - September 10, 2025
  • পঠিত হয়েছে:১০৭ বার
সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১০ সেপ্টেম্বর- সহিংসতার ভয়াবহতায় রাজধানী অচল, সাবেক মন্ত্রীদের বাড়ি একের পর এক পুড়িয়ে দিচ্ছে বিক্ষুব্ধ জনতা

নেপালের চলমান সহিংসতায় এবার প্রাণ গেল সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে আন্দোলনকারীরা তার রাজধানীর দাল্লু এলাকায় অবস্থিত বাসভবনে অগ্নিসংযোগ করলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শতশত বিক্ষোভকারী হঠাৎ করেই সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়েন। এরপর পুরো ভবন ঘিরে ফেলে তাতে আগুন ধরিয়ে দেন তারা। ভেতরে অবস্থানরত রাজ্যলক্ষ্মী চিত্রকর আগুনের ফাঁদে আটকা পড়ে গুরুতর দগ্ধ হন।

পরে তাকে দ্রুত উদ্ধার করে কীর্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজধানীজুড়ে এই সহিংসতা ছড়িয়ে পড়ে সোমবারের ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনার পর। সেদিন পুলিশ–বিক্ষোভকারীর সংঘর্ষে অন্তত ১৯ জন বিক্ষোভকারী নিহত হন। এরই জেরে আজ সকালে আন্দোলন আরও উগ্র রূপ নেয়।

বিক্ষোভকারীদের চাপের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন। কিন্তু তার পদত্যাগ পরিস্থিতি শান্ত করতে পারেনি, বরং সহিংসতার মাত্রা আরও তীব্র হয়।

রাজধানী কাঠমাণ্ডুর বিভিন্ন এলাকায় এদিন ব্যাপক অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা প্রথমে পার্লামেন্ট ভবনে আগুন দেয়, পরে একে একে সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বাড়িগুলোতে হামলা চালায়।

শুধু ঝালনাথ খানালের পরিবার নয়, অন্য সাবেক মন্ত্রী ও শীর্ষ নেতাদের বাসভবনও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বেশিরভাগ মন্ত্রীর বাড়ি ইতোমধ্যেই পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পৈতৃক ভিটাতেও বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ করেছে।

রাজধানীর পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ সতর্কতা সত্ত্বেও একের পর এক সহিংস ঘটনা ঘটছে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বর্তমান অস্থিরতা নেপালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সহিংসতার দিকে গড়াচ্ছে।

 

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au