সর্বশেষ

স্যাটেলাইট থেকে সরাসরি মোবাইলে ইন্টারনেট: স্টারলিংকের ১৭০০ কোটি ডলারের স্পেকট্রাম চুক্তি

  • 4:10 am - September 10, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার
স্পেসএক্স ভবিষ্যতে অন্যান্য নেটওয়ার্ক সরবরাহকারীর ওপর নির্ভর না করেই সরাসরি মোবাইল পরিষেবা দিতে পারবে। ছবি: সিনেট

মেলবোর্ন ,১০ সেপ্টেম্বর- বিশ্বজুড়ে সরাসরি মোবাইল ফোনে ব্রডব্যান্ড গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল ইলন মাস্কের স্পেসএক্স। প্রতিষ্ঠানটি তাদের স্যাটেলাইটভিত্তিক স্টারলিংক নেটওয়ার্কে “ডাইরেক্ট টু সেল” সেবা চালুর জন্য মার্কিন টেলিকম কোম্পানি একোস্টারের সঙ্গে ১৭ বিলিয়ন ডলার (প্রায় ১ হাজার ৭০০ কোটি ডলার) মূল্যের স্পেকট্রাম চুক্তি করেছে।

চুক্তির আওতায় একোস্টার তাদের এডব্লিউএস-৪ এবং এইচ-ব্লক স্পেকট্রাম লাইসেন্স স্পেসএক্সকে হস্তান্তর করবে। এর মধ্যে ৮৫০ কোটি ডলার নগদ অর্থ এবং বাকি ৮৫০ কোটি ডলার স্পেসএক্সের শেয়ার হিসেবে প্রদান করা হবে। নগদ অর্থের ২০০ কোটি ডলার একোস্টারের ঋণের সুদ পরিশোধে ব্যয় করা হবে।

২০২৪ সালে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) স্পেসএক্সকে মোবাইল ফোনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর অনুমতি দেয়। টিমোবাইল ছিল এই পরিষেবার প্রথম অংশীদার। নতুন স্পেকট্রাম অধিগ্রহণের ফলে ভবিষ্যতে স্পেসএক্স আর অন্য নেটওয়ার্ক সরবরাহকারীর ওপর নির্ভর না করে স্বাধীনভাবে মোবাইল ইন্টারনেট সেবা দিতে পারবে।

স্পেসএক্স জানিয়েছে, নতুন এই স্পেকট্রাম ব্যবহার করে পরবর্তী প্রজন্মের স্যাটেলাইটে সরাসরি মোবাইল ইন্টারনেটের জন্য উন্নত ৫জি প্রযুক্তি যুক্ত করা হবে। এতে গ্রাহকেরা আরও দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পাবেন। পাশাপাশি একোস্টারের বুস্ট মোবাইল গ্রাহকেরাও স্টারলিংকের এ সেবা ব্যবহার করতে পারবেন।

এই চুক্তির পেছনে এফসিসির চাপও বড় ভূমিকা রেখেছে। চলতি বছরের মে মাসে সংস্থাটি একোস্টারের স্পেকট্রাম ব্যবহার নিয়ে তদন্ত শুরু করে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে একোস্টার সিইও চার্লি এরগেনকে স্পেকট্রাম বিক্রির আহ্বান জানান।

এর আগে গত ২৬ আগস্ট একোস্টার ২৩ বিলিয়ন ডলারের স্পেকট্রাম লাইসেন্স এটিঅ্যান্ডটি-র কাছে বিক্রি করেছে। প্রতিষ্ঠানটি আশা করছে, এটিঅ্যান্ডটি ও স্পেসএক্সের সঙ্গে এই দুটি চুক্তি এফসিসির তদন্তের সমাধান ঘটাবে।

এই চুক্তির ফলে একোস্টারের নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক গঠনের পরিকল্পনা কার্যত বাতিল হয়ে গেছে। ইতিমধ্যে কানাডার এমডিএ স্পেস-এর সঙ্গে ১৩০ কোটি ডলারের ১০০ স্যাটেলাইট নির্মাণ চুক্তিও বাতিল করেছে তারা, যা মাত্র পাঁচ সপ্তাহ আগেই ঘোষণা করা হয়েছিল।

স্পেসএক্স জানিয়েছে, নতুন স্পেকট্রামের মাধ্যমে তৈরি স্যাটেলাইটগুলো প্রথম প্রজন্মের স্টারলিংক ডাইরেক্ট টু সেল স্যাটেলাইটের চেয়ে ১০০ গুণ বেশি সক্ষমতা বহন করবে।

সূত্র: টেকক্রাঞ্চ

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au