বিশ্ব

সুশীলাই কি হচ্ছেন নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী

  • 5:25 pm - September 12, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার
পালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকিছবি: রয়টার্স ফাইল ছবি

মেলবোর্ন, ১২ সেপ্টেম্বর- নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকিকে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। এ–সংক্রান্ত আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র আজ শুক্রবার রয়টার্সকে এ তথ্য দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করাকে কেন্দ্র করে গত সপ্তাহে ব্যাপক গণবিক্ষোভ হয়। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষে ৩৪ জন নিহত ও ১ হাজার ৩০০ জনের বেশি আহত হন। দুই দিনের বিক্ষোভের মুখে গত মঙ্গলবার পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।

এক সংবিধানবিশেষজ্ঞ বলেন, সুশীলা কারকিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হবে। ওই বিশেষজ্ঞের দাবি, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল ও সেনাপ্রধান অশোক রাজ সিগদেল তাঁর সঙ্গে শলাপরামর্শ করেছেন। তবে আলোচনার বিষয়বস্তু স্পর্শকাতর হওয়ায় ওই বিশেষজ্ঞ নাম প্রকাশ করতে চাননি।

ওই বিশেষজ্ঞ আরও বলেন, ‘জেন জি–রা তাঁকে (সুশীলা) চায়। এটা আজই ঘটবে।’ বিক্ষোভকারীদের বেশির ভাগেরই বয়স জেন–জি প্রজন্মের হওয়ায় নামটি জনপ্রিয়তা পেয়েছে।

এক জেন–জি সূত্র বলেছে, প্রেসিডেন্ট পাওদেলের বাসভবনে একটি বৈঠকের পর কারকিকে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হতে পারে।

ভারত আর চীনের মধ্যে নেপালের অবস্থান। দেশটিতে ২০০৮ সালে রাজতন্ত্র শেষ হওয়ার পর থেকে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা চলছে। দেশে কর্মসংস্থানের অভাব। তাই লাখ লাখ মানুষ বিদেশে গিয়ে চাকরি করছেন এবং দেশে টাকা পাঠাচ্ছেন।

আজ শুক্রবার রাজধানী কাঠমান্ডুতে স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে। দোকানগুলো খুলছে, রাস্তায় গাড়ি চলাচল করছে। পুলিশ সদস্যদের হাতে এখন আগের মতো বন্দুক নেই, তাঁরা লাঠি হাতে দায়িত্ব পালন করছেন।

তবে কিছু রাস্তা এখনো বন্ধ আছে। সেনাসদস্যরা রাস্তায় টহল দিচ্ছেন। তবে তাঁদের সংখ্যা আগের চেয়ে কম।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো…

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

দিল্লিতে মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় তারেক রহমানের ভারত সফর

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী অনির্ধারিত সফরে দিল্লি গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১টার দিকে এ বৈঠক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au