বাংলাদেশ

কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টে হামলা-ভাঙচুর, ইউএনওসহ আহত ২০

  • 1:57 am - September 13, 2025
  • পঠিত হয়েছে:১৫৬ বার
পুরো স্টেডিয়াম এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ আগষ্ট- বাংলাদেশের কক্সবাজার জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগেই ব্যাপক হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় পণ্ড হয়ে গেছে খেলা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় পুরো স্টেডিয়াম এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আসনসংখ্যার চেয়ে বেশি টিকিট বিক্রি এবং ৫০ টাকার টিকিট ৫০০ টাকায় কালোবাজারে বিক্রির কারণে দর্শকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দুপুর থেকে স্টেডিয়ামে দর্শকদের ভিড় বাড়তে থাকে। টেকনাফ উপজেলা ফুটবল দল ও রামু উপজেলা ফুটবল দলের মধ্যে ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল।

খেলা শুরুর আগেই গ্যালারির ভেতর থেকে ক্ষুব্ধ দর্শকেরা মাঠে নেমে আসেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। স্টেডিয়ামের ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর অনেক দর্শক বাইরে গিয়ে ও গ্যালারি থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে স্টেডিয়ামের কাঁচ ভেঙে যায় এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।

কক্সবাজার ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হোসাইন বলেন, “কিছু উচ্ছৃঙ্খল দর্শক স্টেডিয়ামে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালিয়েছে। এই কারণে ফাইনাল ম্যাচ স্থগিত করতে হয়েছে।”

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে মোতায়েন রয়েছে।”

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব বলেন, “গ্যালারি পূর্ণ হয়ে যাওয়ায় কিছু দর্শককে বের করে দেওয়ার চেষ্টা করলে তাঁরা ক্ষুব্ধ হয়ে হামলা চালান। আইনশৃঙ্খলা বাহিনী এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

এই শাখার আরও খবর

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো…

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au