বিশ্ব

নেপালে সহিংসতার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে: অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

  • 9:08 pm - September 14, 2025
  • পঠিত হয়েছে:৯২ বার
বিক্ষোভে আহতদের দেখতে হাসপাতালে পৌঁছলে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে এক চিকিৎসক অভ্যর্থনা জানান। ছবি : এএফপি

মেলবোর্ন, ১৪ সেপ্টেম্বর- নেপালে চলমান সহিংসতা ও ধ্বংসযজ্ঞকে বৃহত্তর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই তিনি কঠোর ভাষায় ঘোষণা দিয়েছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও জনসম্পদ ধ্বংসে যারা জড়িত, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সিংহ দরবারে নতুন কার্যালয়ের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী কার্কি। এ সময় জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “নেপালের ইতিহাসে এর আগে এত ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখা যায়নি। যদি সত্যিই এর পেছনে আমাদের নিজেদের লোক জড়িত থাকে, তাহলে আমাদের লজ্জা পাওয়া উচিত। তবে এটাও হতে পারে কোনো বৃহত্তর ষড়যন্ত্র।”

কার্কি বলেন, অন্তর্বর্তী সরকার যে প্রেক্ষাপটে গঠিত হয়েছে তা সবারই জানা। গত কয়েকদিনে অগ্নিসংযোগ ও সহিংসতায় সরকারি-বেসরকারি প্রচুর সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথি-তথ্য ধ্বংস করা হয়েছে, সরকারি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষভাবে চিহ্নিত করে আক্রমণ চালানো হয়েছে সরকারি ও নিরাপত্তা প্রতিষ্ঠানে। তিনি জোর দিয়ে বলেন, “এসব ঘটনার বিচার হবেই। কেউ দায় এড়াতে পারবে না।”

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে মুখ্যসচিব একনারায়ণ আচার্য জানান, সরকারি অফিস ও নিরাপত্তা স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত পুনর্গঠনের জন্য বিশেষ তহবিল বরাদ্দ এবং জরুরি সেবা পুনঃস্থাপন এখন সময়ের দাবি।

পুনর্গঠন কার্যক্রমে স্বনির্ভরতার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী কার্কি বলেন, ক্ষয়ক্ষতি পূরণে দেশীয় সম্পদকেই ভরসা করতে হবে। তিনি জানান, গতকাল মহারাজগঞ্জে গিয়ে দেখেছেন, স্থানীয় ব্যবসায়ীরা নিজেরাই পুলিশ থানা পুনর্নির্মাণের অঙ্গীকার করেছেন। “সমালোচনা নয়, সহযোগিতা চাই। আমাদের সবার অংশগ্রহণেই নেপালকে এই সংকট থেকে বের করতে হবে,” বলেন তিনি।

দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা ও অর্থনৈতিক বৈষম্য কমানোর প্রতিশ্রুতি দিয়ে কার্কি বলেন, তরুণ প্রজন্ম যেটা প্রত্যাশা করছে, সরকার সেই লক্ষ্যেই কাজ করবে। তিনি আরও বলেন, “ক্ষমতা ভোগ করতে আমি এখানে আসিনি। তরুণদের যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, তা পালনের জন্যই আমি শপথ নিয়েছি।”

এ সময় আগামী ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন এবং নতুন পার্লামেন্ট গঠনের পর ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি।

সুত্রঃ কাঠমুণ্ডু পোস্ট

এই শাখার আরও খবর

বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর: ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ…

রোহিঙ্গা সংকট পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

মেলবোর্ন, ২০ আগষ্ট- রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, রোহিঙ্গা…

কলকাতার হোটেলে আগুন: ইজারাদার গ্রেপ্তার, আটক ২ কর্মী

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হওয়ার ঘটনায় আবু জাফর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা…

৭০ বছরের বৃদ্ধকে বিয়ে না করায় দুই বছর ধরে তালেবানের কারাগারে কিশোরী

মেলবোর্ন, ২০ আগষ্ট- আফগানিস্তানে ৭০ বছর বয়সী এক প্রভাবশালী তালেবান কমান্ডারকে বিয়ে করতে রাজি না হওয়ায় এক কিশোরীকে প্রায় দুই বছর ধরে কারাগারে বন্দি রেখে…

হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

মেলবোর্ন, ২০ আগষ্ট: হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন…

রাকসুর তহবিলের ১৮ লাখ ৩৯ হাজার টাকার হিসাব জমা দেননি জিএস আম্মার

মেলবোর্ন, ২০ আগষ্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তহবিল থেকে সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার সাত ধাপে মোট ২৩ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করেছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au