বিশ্ব

রাশিয়ায় একাধিক ট্রেন দুর্ঘটনা ও বিস্ফোরণ, নিহত ৪

  • 1:35 am - September 15, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
রাশিয়ায় একাধিক ট্রেন দুর্ঘটনা ও বিস্ফোরণ । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ সেপ্টেম্বর- রাশিয়ার পশ্চিমাঞ্চলে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি ট্রেন লাইনচ্যুত ও একটি রেললাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

রবিবার ভোরে লেনিনগ্রাদ অঞ্চলের গাতচিনা জেলার সেমরিনো স্টেশনের কাছে একটি ডিজেলচালিত লোকোমোটিভ লাইনচ্যুত হয়। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার দ্রজদেনকো জানান, দুর্ঘটনার পর চালক কেবিনে আটকা পড়েছিলেন। উদ্ধারকর্মীরা তাঁকে বের করে আনলেও পরে অ্যাম্বুল্যান্সে নেওয়ার সময় তিনি মারা যান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ট্রেনের একটি বগি লাইন থেকে কয়েক মিটার দূরে উল্টে পড়ে আছে।

এর কয়েক ঘণ্টা আগে একই অঞ্চলের দক্ষিণাংশে ১৫টি খালি তেলের ট্যাংকবাহী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে রেল চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

শনিবার রাতে লেনিনগ্রাদ থেকে কয়েকশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত অরিয়ল অঞ্চলে রেললাইনের একটি অংশে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত তিনজন নিহত হন। স্থানীয় প্রশাসন জানায়, বিস্ফোরণের ফলে রেললাইন ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

গভর্নর দ্রজদেনকো জানান, সবগুলো ঘটনার পেছনে নাশকতার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার রেল নেটওয়ার্কে বারবার লাইনচ্যুতি, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটছে। রুশ কর্তৃপক্ষ এর জন্য ইউক্রেনীয় নাশকতাকে দায়ী করে আসছে।

যদিও কিয়েভ সাধারণত এসব ঘটনার দায় স্বীকার করে না, তবে রাশিয়ার সামরিক অবকাঠামোয় হামলা হলে তারা প্রকাশ্যে উল্লাস করে। ইউক্রেনের অভিযোগ, রাশিয়া রেলপথ ব্যবহার করে সেনা ও জ্বালানি সরবরাহ করে ইউক্রেনে লড়াইরত বাহিনীর কাছে, তাই এগুলো তাদের বৈধ লক্ষ্য।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রেল নেটওয়ার্কে একাধিক হামলা ও দুর্ঘটনা ঘটছে। এসব হামলার কারণে রুশ সেনার সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে সাধারণ রেলযাত্রী ও স্থানীয় বেসামরিক জনগণও ভোগান্তিতে পড়ছে।

সূত্রঃ  এএফপি

এই শাখার আরও খবর

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা, ভাইরাল ছবি নিয়ে তোলপাড়

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো…

বাংলাদেশে যাওয়ার আগে অস্ট্রেলিয়ায় মিলছে ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ‘কিউডেঙ্গা’ টিকা। বিশেষ করে বিদেশভ্রমণকারীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণ বাড়তে থাকায় দেশটির স্বাস্থ্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au