বাংলাদেশ

রাষ্ট্র কোনো ধর্মকে আলাদা করে দেখতে পারবে না: প্রধান উপদেষ্টা

  • 8:06 pm - September 16, 2025
  • পঠিত হয়েছে:৬৪ বার
ঢাকেশ্বরী মন্দিরে দুর্গোৎসব উপলক্ষে পরিদর্শন শেষে কথা বলছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর- প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাষ্ট্র কোনো ধর্মকে আলাদা করে দেখতে পারবে না। সরকার বাধ্য সব ধর্মের সমান মর্যাদা দিতে।

মঙ্গলবার ঢাকেশ্বরী মন্দিরে দুর্গোৎসব উপলক্ষে পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ড. ইউনূস বলেন, “আমরা এমন রাষ্ট্র গড়তে চাই, যা দেখে বিশ্ব আমাদের অনুসরণ করবে। এই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। নিজেদের মধ্যে বিভক্ত হলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হবো। আমরা ব্যর্থ হতে চাই না, বরং এমন নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে সব নাগরিক সমান অধিকার পাবে।”

ধর্মীয় উৎসব উদ্‌যাপনের ক্ষেত্রে মুক্ত পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয়, মুক্তভাবে সবাই নিজেদের ধর্ম পালন করতে চায়। আমরা এমন রাষ্ট্র চাই, যেখানে সবাই স্বাধীনভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারবে। যত পার্থক্যই থাকুক, সরকার কারও সঙ্গে বৈষম্য করবে না।”

এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন বিভিন্ন পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা। তাঁরা তাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।

সাক্ষাতে দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা নিয়েও আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের সঙ্গে সব সময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না। পূজা উপলক্ষে বছরে একবার সামনাসামনি দেখা হয়, কথা বলার সুযোগ হয়।”

সনাতন ধর্মীয় নেতারা জানান, গত বছরের তুলনায় এবার সারা দেশে ১ হাজারের বেশি পূজা মণ্ডপ বেড়েছে এবং পূজার প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে চলছে।

এই শাখার আরও খবর

বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর: ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ…

রোহিঙ্গা সংকট পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

মেলবোর্ন, ২০ আগষ্ট- রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, রোহিঙ্গা…

কলকাতার হোটেলে আগুন: ইজারাদার গ্রেপ্তার, আটক ২ কর্মী

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হওয়ার ঘটনায় আবু জাফর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা…

৭০ বছরের বৃদ্ধকে বিয়ে না করায় দুই বছর ধরে তালেবানের কারাগারে কিশোরী

মেলবোর্ন, ২০ আগষ্ট- আফগানিস্তানে ৭০ বছর বয়সী এক প্রভাবশালী তালেবান কমান্ডারকে বিয়ে করতে রাজি না হওয়ায় এক কিশোরীকে প্রায় দুই বছর ধরে কারাগারে বন্দি রেখে…

হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

মেলবোর্ন, ২০ আগষ্ট: হবিগঞ্জ মেডিকেল কলেজের হোস্টেলে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন…

রাকসুর তহবিলের ১৮ লাখ ৩৯ হাজার টাকার হিসাব জমা দেননি জিএস আম্মার

মেলবোর্ন, ২০ আগষ্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তহবিল থেকে সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার সাত ধাপে মোট ২৩ লাখ ৮৮ হাজার টাকা উত্তোলন করেছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au