বিজ্ঞান ও প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের মিডিয়ায় শীর্ষে ইউটিউব, কনটেন্ট তৈরিতে প্রাধান্য পাচ্ছে এআই প্রযুক্তি

  • 2:49 pm - September 19, 2025
  • পঠিত হয়েছে:৯০ বার
২০২৫ সালে ইউটিউবের আয় ডিজনিকে ছাড়িয়ে যাবে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৯ সেপ্টেম্বর- এক দশক আগে ইউটিউব ছিল মূলত তরুণদের তৈরি অপেশাদার ভিডিওর প্ল্যাটফর্ম। তবে ২০ বছরে পা দিয়ে এটি হয়ে উঠেছে আমেরিকানদের কাছে টেলিভিশনের বিকল্প এবং সবচেয়ে জনপ্রিয় বিনোদনের মাধ্যম। বর্তমানে ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা বিশ্বজুড়ে ২৭০ কোটিরও বেশি।

আন্তর্জাতিক গবেষণা সংস্থা নিলসেন জানিয়েছে, ২০২৪ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে ইউটিউবের ভিউয়ারশিপ ছিল ১৩.৪%, যেখানে শতবর্ষী বিনোদন জায়ান্ট ডিজনির শেয়ার ছিল মাত্র ৯.৪%। বিশ্লেষক প্রতিষ্ঠান মফেটনাথানসন পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালে ইউটিউবের আয় ডিজনিকে ছাড়িয়ে যাবে। ২০২৪ সালে ডিজনির মিডিয়া আয় ছিল প্রায় ৬০ বিলিয়ন ডলার। অন্যদিকে, ইউটিউব বিজ্ঞাপন ও সাবস্ক্রিপশন থেকে এক বছরেই আয় করেছে ৫০ বিলিয়ন ডলারের বেশি।

ইউটিউবের বার্ষিক ‘মেড অন ইউটিউব’ অনুষ্ঠানে সিইও নীল মোহন ঘোষণা দেন, আগামী দশকে কনটেন্ট তৈরির মূল শক্তি হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। তিনি বলেন, “কোনো স্টুডিও, নেটওয়ার্ক, বা প্রযুক্তি প্রতিষ্ঠান এককভাবে বিনোদনের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে না। ইউটিউব কনটেন্ট নির্মাতাদের জন্য সম্মানজনক ও টেকসই ক্যারিয়ার পথ তৈরি করছে—এবার তাদের সহায় হবে এআই।”

অনুষ্ঠানে ইউটিউব ৩০টিরও বেশি এআইভিত্তিক ফিচার উন্মোচন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য—

ভিডিওতে স্বয়ংক্রিয়ভাবে প্রাসঙ্গিক কেনাকাটার লিংক যোগ করা,একাধিক ক্লিপ জুড়ে দ্রুত ফার্স্ট কাট তৈরি করা,অডিও পডকাস্টের জন্য এআই-জেনারেটেড ভিডিও,বক্তৃতা থেকে গান তৈরি করার টুল

ইউটিউবের ক্রিয়েটর প্রোডাক্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট আমজাদ হানিফ জানান, এমনকি ইউটিউবের কর্মীরাও এখন এআই ব্যবহার করে দ্রুত নতুন আইডিয়া তৈরি করছেন, ফলে পণ্য উন্নয়ন বহুগুণ দ্রুত হয়েছে।

অনুষ্ঠানে অংশ নেন পপ তারকা দুয়া লিপা, ইউটিউবার মার্ক রোবার, স্মোশ ও ব্র্যান্ডন বি-এর মতো তারকারা, যাঁদের প্রত্যেকের সাবস্ক্রাইবার সংখ্যা কয়েক কোটি। বিশ্লেষকদের মতে, এই ইউটিউব তারকারা তরুণ প্রজন্মের কাছে এখন লেট নাইট টক শো হোস্টদের বিকল্প হয়ে উঠেছেন।

দুয়া লিপা বলেন, ইউটিউব তাঁকে ভক্তদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত করেছে। তবে এআই ব্যবহারের বিষয়ে তিনি সরাসরি মন্তব্য করেননি।

ইউটিউব জানিয়েছে, গত চার বছরে তারা কনটেন্ট নির্মাতাদের ১০০ বিলিয়ন ডলারের বেশি অর্থ প্রদান করেছে। এই অর্থে অনেক নির্মাতা নিজস্ব স্টুডিও তৈরি করছেন, যা হলিউডের ধাঁচে গড়ে উঠছে।

২০ বছরে ইউটিউব আর কেবল একটি ভিডিও সাইট নয়; গুগলের প্রযুক্তিগত সহায়তা ও এআইয়ের শক্তিতে এটি আজ বৈশ্বিক বিনোদনশিল্পের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সূত্র: রয়টার্স

এই শাখার আরও খবর

রোনালদোর জোড়া গোলে উড়ল পর্তুগাল, বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মহাতারকা

মেলবোর্ন, ২৪ জুন- বিশ্বকাপে সমালোচনার মুখে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো দুর্দান্ত পারফরম্যান্সে জবাব দিলেন মাঠেই। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে শুধু পর্তুগালকে বড় জয়ই এনে দেননি,…

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্টাডি ট্যুরে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮ উপাচার্য

মেলবোর্ন, ২৪ জুন- অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত Australia Awards South Asia and Mongolia কর্মসূচির আওতায় বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জ্যেষ্ঠ প্রশাসকদের একটি উচ্চপর্যায়ের…

ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে ব্যবস্থা

মেলবোর্ন, ২৪ জুন- জুলাই অভ্যুত্থানের সময় বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকা এবং শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই…

আলী খামেনির শেষকৃত্যের সময়সূচি ঘোষণা করল ইরান

মেলবোর্ন, ২৪ জুন- চলতি বছরের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যানুষ্ঠানের বিস্তারিত সময়সূচি ঘোষণা করেছে…

‘বারবার মনে হচ্ছিল যদি মাইন বিস্ফোরণ হয়, কী হবে আমাদের’

মেলবোর্ন, ২৪ জুন-  প্রায় চার মাস বা ১১৫ দিন ধরে পারস্য উপসাগরে আটকে থাকার পর অবশেষে যুদ্ধ ও মাইনের ঝুঁকি অতিক্রম করে হরমুজ প্রণালি পেরিয়েছে…

ধর্ষণের পর হত্যা করা হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে

মেলবোর্ন, ২৪ জুন- রংপুরের তারাগঞ্জ উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় মুজাহিদ ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au