বাংলাদেশ

বাংলাদেশিদের ভিসায় নতুন বাধা, আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের কঠোর সিদ্ধান্ত

  • 7:11 pm - September 20, 2025
  • পঠিত হয়েছে:১৭৬ বার
বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা আরও বাড়লো। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ সেপ্টেম্বর- বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা আরও বাড়লো। সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ঘোষণা করেছে, তারা সাময়িকভাবে বাংলাদেশের পর্যটন ও কর্ম ভিসা স্থগিত করছে। কেবল বাংলাদেশই নয়, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডাসহ মোট নয়টি দেশ এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে।

ইউএই অভিবাসন বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞাটি ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। এতে পর্যটন ও কর্ম ভিসার পাশাপাশি ব্যবসায়িক ভিসাও বন্ধ থাকবে। দেশটির পক্ষ থেকে নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং কোভিড-১৯–এর মতো মহামারির অভিজ্ঞতাকে এ সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে বিস্তারিত কোনো ব্যাখ্যা এখনো দেওয়া হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রেও অভিবাসন ভিসায় বড় ধাক্কা এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপে এইচ-১বি ভিসার ফি এক লাফে ১ হাজার ৫০০ ডলার থেকে বেড়ে হয়েছে ১ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ২০ লাখ টাকার সমান (প্রতি ডলার ১২০ টাকা হিসেবে)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এইচ-১বি ভিসা কর্মসূচি ২০০৪ সাল থেকে চালু রয়েছে। এর আওতায় প্রতিবছর প্রায় ৮৫ হাজার দক্ষ বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে কাজ করার সুযোগ পান। মূলত বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল ও ব্যবসায় প্রশাসনের মতো খাতে এই ভিসায় নিয়োগ দেওয়া হয়। অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল ও গুগলের মতো জায়ান্ট কোম্পানিগুলো এই কর্মসূচির সবচেয়ে বড় সুবিধাভোগী।

তবে নতুন সিদ্ধান্তে বিদেশি কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ অনেক কঠিন হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, ইউএই ও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশী ও কর্মসংস্থানপ্রত্যাশীদের ওপর সরাসরি প্রভাব ফেলবে।

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au