বিশ্ব

রাশিয়া–ইউক্রেনের পাল্টাপাল্টি ‘ব্যাপক’ হামলা, দুই দেশে অন্তত ৭ জন নিহত

  • 1:38 pm - September 21, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
রুশ ক্ষেপণাস্ত্র হামলার জেরে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ওদেসা, ইউক্রেন। ছবি: এএফপি

মেলবোর্ন, ২১ সেপ্টেম্বর- রাশিয়া ও ইউক্রেনের মধ্যে রাতভর পাল্টাপাল্টি ‘ব্যাপক’ হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। ইউক্রেনজুড়ে রুশ বাহিনীর আকাশপথে হামলায় তিনজন নিহত ও অন্তত ৩০ জন আহত হন। অপরদিকে, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সামারা অঞ্চলে চারজনের মৃত্যু হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাজধানী কিয়েভ ছাড়াও ওদেসা, সুমি, ঝাপোরিঝিয়া ও পোলতাভাসহ বিভিন্ন অঞ্চলে একযোগে হামলা চালায় রুশ বাহিনী। এসব হামলায় আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রাশিয়া অন্তত ৬১৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে হামলা চালিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য জানিয়েছে, তারা ‘নির্ভুল অস্ত্র’ ব্যবহার করেছে এবং মূলত সামরিক ও শিল্প স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

রাশিয়ার সামারা অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় চারজন নিহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ইউক্রেন দাবি করেছে, সেখানে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ তেল পরিশোধন কেন্দ্রে তারা আঘাত হেনেছে। পাশ্বর্বর্তী সারাতোভ অঞ্চলেও রাশিয়ার আরেকটি তেল শোধনাগারে হামলা চালানোর কথা জানানো হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর একাধিক কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও এ যুদ্ধ এখনো থামেনি।

রাতভর পাল্টাপাল্টি হামলায় প্রাণহানি বাড়লেও দুই দেশই তাদের সামরিক অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

দুই কিডনি বিকল, বাঁচতে চান শিক্ষক লিটন শর্মা

মেলবোর্ন, ২০ আগষ্ট- দুই কিডনিতে জটিলতা দেখা দেওয়ায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সিলেটের তরুণ কলেজ শিক্ষক লিটন শর্মা। নিয়মিত ডায়ালাইসিস করেও শারীরিক অবস্থার স্থায়ী উন্নতি হচ্ছে…

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক, অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ

মেলবোর্ন, ২০ আগষ্ট- জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট)…

বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর: ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ…

রোহিঙ্গা সংকট পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে: সেনাপ্রধান

মেলবোর্ন, ২০ আগষ্ট- রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, রোহিঙ্গা…

কলকাতার হোটেলে আগুন: ইজারাদার গ্রেপ্তার, আটক ২ কর্মী

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউমার্কেট এলাকার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হওয়ার ঘটনায় আবু জাফর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা…

৭০ বছরের বৃদ্ধকে বিয়ে না করায় দুই বছর ধরে তালেবানের কারাগারে কিশোরী

মেলবোর্ন, ২০ আগষ্ট- আফগানিস্তানে ৭০ বছর বয়সী এক প্রভাবশালী তালেবান কমান্ডারকে বিয়ে করতে রাজি না হওয়ায় এক কিশোরীকে প্রায় দুই বছর ধরে কারাগারে বন্দি রেখে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au