বিশ্ব

পাকিস্তান-সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি কি সত্যিই ভারতের জন্য বিপজ্জনক

  • 1:19 pm - September 24, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
ভারতের প্রধানমন্ত্রী গত এপ্রিলে রিয়াদ সফর করেন। এ সময় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দেখা যাচ্ছে।ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৪ সেপ্টেম্বর- পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ভারত এই চুক্তিকে ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে।

গত সপ্তাহে রিয়াদ সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এই কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। চুক্তিতে বলা হয়েছে, “দুই দেশের যেকোনো একটির ওপর আগ্রাসনকে উভয়ের ওপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে।”
সৌদি কর্মকর্তারা অবশ্য একে দীর্ঘদিনের সহযোগিতার প্রাতিষ্ঠানিক রূপ হিসেবে দেখছেন। তবে ভারত এটিকে সরাসরি নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করছে।

ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তান ও সৌদির ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য নষ্ট করতে পারে।সাবেক পররাষ্ট্রসচিব কানওয়াল সিবাল একে সৌদির “গুরুতর কৌশলগত ভুল” আখ্যা দিয়েছেন।সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নয়াদিল্লি বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপর এর প্রভাব খতিয়ে দেখবে।

তবে সবাই এই চুক্তিকে ভারতবিরোধী হিসেবে দেখছেন না।মার্কিন বিশ্লেষক মাইকেল কুগেলম্যান মনে করেন, এটি সরাসরি ভারতকে বাধাগ্রস্ত করবে না, কারণ সৌদি–ভারত সম্পর্কও অত্যন্ত গুরুত্বপূর্ণ।দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মুদ্দাসসির কামার বলেছেন, এটি নতুন কিছু নয়, বরং ১৯৬০-এর দশক থেকে বিদ্যমান সৌদি–পাকিস্তান বোঝাপড়ার আনুষ্ঠানিক রূপ।

ঐতিহাসিক প্রেক্ষাপট:১৯৬০-এর দশক থেকেই সৌদি আরব পাকিস্তানি সেনাদের ওপর নির্ভরশীল ছিল।১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও সৌদি আরব পাকিস্তানের পাশে দাঁড়ায়।মক্কার মসজিদ অবরোধ দমন, সৌদি বিমানবাহিনী গড়ে তোলা, এমনকি আইএসবিরোধী জোটেও পাকিস্তানি নেতৃত্বের ওপর নির্ভর করেছে রিয়াদ।

সাবেক পাকিস্তানি রাষ্ট্রদূত হুসাইন হাক্কানি সতর্ক করেছেন, এই চুক্তি পাকিস্তানের জন্য এক ধরনের “অর্থনৈতিক ও সামরিক লাইফলাইন” তৈরি করতে পারে।গবেষক আহমেদ আবুদুহ বলেছেন, এটি যুদ্ধক্ষেত্রের অঙ্গীকার নয়, বরং রিয়াদের নতুন বার্তা যে তারা শুধু ওয়াশিংটনের ওপর নির্ভর করবে না।ইরান ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পাকিস্তানের পারমাণবিক মর্যাদা কাজে লাগানোর চেষ্টা থাকতে পারে।

বিশ্লেষকেরা বলছেন, এর পর থেকে রিয়াদ পাকিস্তানি অস্ত্র কিনেছে, সৌদি বিমানবাহিনী গড়ে তুলতে তাদের কর্মকর্তাদের ওপর নির্ভর করেছে এবং পাকিস্তানকে একটি আদর্শিক মিত্র ও নিরাপত্তা অংশীদার হিসেবে গড়ে তুলেছে। ২০১৭ সালে রিয়াদ তার আইএসবিরোধী জোটের নেতৃত্ব দিতে একজন অবসরপ্রাপ্ত পাকিস্তানি সেনাপ্রধানকে বেছে নিয়েছিল।

বিশ্লেষকরা বলছেন, চুক্তিটি ভারতের জন্য তাৎক্ষণিক সামরিক হুমকি নয়।তবে এটি আঞ্চলিক মেরুকরণকে তীব্র করতে পারে এবং ভারতের “পশ্চিমমুখী নীতি” জটিল হয়ে উঠতে পারে।পাকিস্তান এখন চীন, তুরস্ক ও সৌদি—এই তিন পৃষ্ঠপোষকের সমর্থন পাচ্ছে।ভারতকে তাই রাশিয়া, ফ্রান্স, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে হতে পারে।

পাকিস্তান–সৌদি প্রতিরক্ষা চুক্তি আপাতত ভারতের জন্য সরাসরি সামরিক হুমকি নয়। তবে এটি নয়াদিল্লির জন্য কূটনৈতিক ও কৌশলগত সতর্কবার্তা বয়ে এনেছে। ভবিষ্যতে আঞ্চলিক শক্তির ভারসাম্য কেমন হবে, তা নির্ভর করবে এই চুক্তির বাস্তবায়ন ও এর পরবর্তী ভূরাজনৈতিক পদক্ষেপের ওপর।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

মোদির পর সেনাপ্রধানের সঙ্গে বৈঠক, বাংলাদেশ নিয়ে কী বার্তা দিলেন ত্রিবেদী?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই দিনে…

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au