বিশ্ব

৩০ বছর যুক্তরাষ্ট্রে থাকার পরও ৭৩ বছরের ভারতীয় নারীকে বিতাড়ন

  • 2:41 am - September 28, 2025
  • পঠিত হয়েছে:১৯৭ বার
হারজিত কর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রে ৩০ বছরেরও বেশি সময় বসবাসের পর ভারতে ফেরত পাঠানো হলো ৭৩ বছর বয়সী হারজিত করকে। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্মকর্তারা গত ৮ সেপ্টেম্বর তাঁকে আটক করেন। এরপর ২২ সেপ্টেম্বর তাঁকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

১৯৯১ সালে পাঞ্জাবের রাজনৈতিক অস্থিরতা থেকে বাঁচতে ছোট দুই ছেলেকে নিয়ে ক্যালিফোর্নিয়ায় পাড়ি জমান হারজিত। দীর্ঘ সময় ধরে তিনি সান ফ্রান্সিসকো বে এলাকার হারকিউলিসে বসবাস করছিলেন এবং দুই দশক ধরে শাড়ির দোকানে সেলাইয়ের কাজ করছিলেন। নিয়মিত কর পরিশোধ করলেও রাজনৈতিক আশ্রয়ের আবেদনগুলো কখনো অনুমোদন পায়নি।

হারজিতের আইনজীবী দীপক আহলুয়ালিয়া অভিযোগ করেছেন, কোনো অপরাধে জড়িত না থাকলেও আইস কর্মকর্তারা তাঁর সঙ্গে অমানবিক আচরণ করেছেন। আটক অবস্থায় তাঁকে ৬০–৭০ ঘণ্টা বিছানাবিহীন অবস্থায় মেঝেতে ঘুমাতে হয়, সঠিক খাবার দেওয়া হয়নি, এমনকি প্রয়োজনীয় ওষুধের পরিবর্তে কেবল বরফ দেওয়া হয়েছিল।

আইস জানায়, ২০০৫ সালে অভিবাসন বিচারক হারজিতকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়নের আদেশ দেন। তবে এতদিন ধরে আইনি প্রক্রিয়ার মধ্যে তিনি যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করছিলেন।

হারজিতকে হঠাৎ বিতাড়নের ঘটনায় ক্যালিফোর্নিয়ায় শিখ সম্প্রদায়ের লোকজন বিক্ষোভ করেছেন। সমালোচকেরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে নিরপরাধ অভিবাসীরাও হয়রানির শিকার হচ্ছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে আশ্রয়সংক্রান্ত ৩৭ লাখের বেশি মামলা বিচারাধীন রয়েছে। সমালোচকদের মতে, ট্রাম্প প্রশাসন “সবচেয়ে খারাপদের” নয়, বরং দুর্বল ও নিরীহ অভিবাসীদের লক্ষ্যবস্তু করছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

মোদির পর সেনাপ্রধানের সঙ্গে বৈঠক, বাংলাদেশ নিয়ে কী বার্তা দিলেন ত্রিবেদী?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই দিনে…

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au