বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে…
মেলবোর্ন, ২৯ সেপ্টেম্বর- ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয় সম্প্রতি তাঁর নতুন রাজনৈতিক দল ‘তামিঝগা ভেত্রি কাজগম’ (টিভিকে) নিয়ে রাজনীতির মাঠে সরব। তবে দলীয় এক কর্মসূচিতে ঘটে যাওয়া পদদলিতের মর্মান্তিক ঘটনায় রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থালাপতির দল সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে।
টিভিকে নেতারা দাবি করেছেন, পদদলিতের ঘটনা নিছক দুর্ঘটনা নয়। এর পেছনে রয়েছে রাজনৈতিক চক্রান্ত। দলটির পক্ষ থেকে জানানো হয়, “এটি পূর্বপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। আমাদের নেতা ও দলের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় প্রতিদ্বন্দ্বীরা ভয় পেয়ে এমন ঘটনার জন্ম দিয়েছে। এটি নিছক নিরাপত্তার ঘাটতি বা অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা নয়, বরং সুস্পষ্ট ষড়যন্ত্র।”
ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে টিভিকে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে—নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে। দোষীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনা না হলে দল বৃহত্তর আন্দোলনের ডাক দেবে বলে সতর্ক করেছে। একই সঙ্গে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার সব দায়িত্ব নেওয়ার দাবি জানানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, থালাপতি বিজয়ের দলীয় এক সভায় ব্যাপক ভিড়ের মধ্যে হঠাৎ বিশৃঙ্খলা দেখা দেয়। মুহূর্তেই শুরু হয় ধাক্কাধাক্কি ও দৌড়াদৌড়ি। এতে অনেক মানুষ মাটিতে চাপা পড়ে যান এবং কয়েকজন নিহত হন। আহত হয়েছেন বেশ কিছু মানুষ। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোক ও ক্ষোভের সঞ্চার হয়।
পদদলিতের ঘটনায় স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ভিড় নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও অতিরিক্ত লোকসমাগমের কারণে দুর্ঘটনা ঘটে। তবে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
বিরোধী শিবির টিভিকের অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে, এটি দলীয় অব্যবস্থাপনার ফলাফল। তবে থালাপতির দলের নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জনগণকে আতঙ্কিত করতে এবং দলের ভাবমূর্তি নষ্ট করতেই এ ঘটনা ঘটানো হয়েছে।
সুত্রঃ রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au