খেলা

শেষ ওভারের রোমাঞ্চে পাকিস্তানকে হারিয়ে নবম শিরোপা জিতল ভারত

  • 7:09 am - September 29, 2025
  • পঠিত হয়েছে:২৬ বার
৫ উইকেটের জয়ে নবম বারের মতো ভারত মহাদেশসেরার মুকুট। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৯ সেপ্টেম্বর- রোমাঞ্চে ভরা এক ফাইনালে শেষ ওভারে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপ জিতেছে ভারত। ২০২২ সালের সেপ্টেম্বরে সর্বশেষ পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। তারপর টানা আট ম্যাচে জয় ধরে রেখেছে তারা। প্রথমবার ফাইনালে ভারত মুখোমুখি হলেও সালমান আলি আগার দল জয়ের খরা কাটাতে পারেনি।

রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত সপ্তদশ এশিয়া কাপের ফাইনালে আগে ব্যাট করে পাকিস্তান ১৪৬ রানে অলআউট হয়। উড়ন্ত সূচনা পাওয়ার পর ১১.২ ওভারে ১০০ রানে থাকা দলটি ব্যাটিং ধসের মুখে পড়ে। জবাবে তিলক ভার্মার ফিফটিতে ভর করে ভারত ২ বল হাতে রেখে ৫ উইকেটে জয় নিশ্চিত করে।

লক্ষ্য তাড়ায় নেমে ভারতও শুরুতে চাপে পড়ে। ইনফর্ম ওপেনার অভিষেক শর্মা (৫) ফাহিম আশরাফের বলে ক্যাচ দেন হারিস রউফকে। পরের ওভারে শাহিন আফ্রিদির স্লো ডেলিভারিতে সূর্যকুমার যাদব (১) ক্যাচ দেন সালমান আগার হাতে। চলতি বছর অফফর্মে থাকা সূর্য ফাইনালেও ব্যর্থ। এ বছর ১১ ম্যাচে তার রান মাত্র ১০০।

ফাহিম আশরাফ নিজের দ্বিতীয় ওভারে শুভমান গিলকেও (১২) ফিরিয়ে ভারতকে আরও চাপে ফেলেন। ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট হারায় ভারত। তবে ষষ্ঠ ওভারে ফাহিমকে চার-ছক্কায় ১১ রান নিয়ে কিছুটা স্বস্তি এনে দেন তিলক ভার্মা।

৯ম ওভারে আবরার আহমেদের বলে সহজ ক্যাচ ফেলেন হুসাইন তালাত, জীবন পান সঞ্জু স্যামসন। এরপর তিলক ও স্যামসন ৫৭ রানের জুটি গড়ে ভারতের নিয়ন্ত্রণ ফেরান। আবরারের বলে স্যামসন (২৪) আউট হলেও তিলক তখন সেট হয়ে যান।

১৫তম ওভারে হারিস রউফের বিরুদ্ধে ১৭ রান তুলে তিলক দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। ৪১ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষদিকে শিভাম দুবে আউট হলেও তার সঙ্গে ৬০ রানের জুটি ভারতের জয় সহজ করে দেয়। শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান, চার-ছক্কায় তিলক ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন।

ভারতের পক্ষে তিলক ভার্মা ৫৩ বলে ৬৯ রান করেন, যাতে ছিল ৩ চার ও ৪ ছক্কা। শিভাম দুবে করেন ২২ বলে ৩৩ রান। পাকিস্তানের হয়ে ফাহিম আশরাফ নেন ৩ উইকেট, শাহিন আফ্রিদি ও হারিস রউফ নেন ১টি করে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান ভালো সূচনা পায়। শাহিবজাদা ফারহান ৩৮ বলে ৫৭ ও ফখর জামান ৩৫ বলে ৪৬ রান করেন। তবে এরপর ব্যাটিং ধসে ১৯.১ ওভারেই দলটি অলআউট হয় ১৪৬ রানে। ভারতের পক্ষে কুলদীপ যাদব নেন সর্বোচ্চ ৪ উইকেট, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল নেন ২টি করে।

এই জয়ের মধ্য দিয়ে এশিয়া কাপের ইতিহাসে নবমবারের মতো মহাদেশসেরা হলো ভারত।

এই শাখার আরও খবর

‘ভারতীয় বোর্ড আইসিসিকে নিয়ন্ত্রণ করে’

মেলবোর্ন,৬ মে- আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হারমার। তার দাবি, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক…

সাত বীরশ্রেষ্ঠ ভাস্কর্যের গলায় দড়ি, সমালোচনার ঝড়

মেলবোর্ন,৬ মে- টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত বিসিক শিল্প মেলায় মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের আবক্ষ ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে প্যান্ডেল টানানোর ঘটনায় দেশজুড়ে তীব্র…

সাংবাদিকতার ‘নোবেল’ পুলিৎজার পেলেন যারা

মেলবোর্ন,৬ মে- সাংবাদিকতার অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘পুলিৎজার পুরস্কার-২০২৬’ ঘোষণা করা হয়েছে, যেখানে গাজার মানবিক সংকটের হৃদয়বিদারক চিত্র তুলে ধরে ‘ব্রেকিং নিউজ ফটোগ্রাফি’ বিভাগে পুরস্কার জিতেছেন…

ক্ষমতা না ছাড়লে বরখাস্ত হতে পারেন মমতা

মেলবোর্ন,৬ মে- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে নজিরবিহীন রাজনৈতিক অচলাবস্থার ইঙ্গিত মিলছে। পরাজয়ের অভিযোগ প্রত্যাখ্যান করে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়,…

তৃণমূল কার্যালয় থেকে ধারালো অস্ত্র উদ্ধারের অভিযোগে জীবনতলায় চাঞ্চল্য

মেলবোর্ন, ৬ মে- দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরিফের নারায়ণপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায়…

যুদ্ধবিরতি বহাল, তবে হরমুজে ইরানকে সতর্ক বার্তা যুক্তরাষ্ট্রের

মেলবোর্ন, ৬ মে- মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও আপাতত যুদ্ধবিরতি বহাল রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে বলেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au