বিশ্ব

ইরানে ছয়জনের মৃত্যুদণ্ড কার্যকর

  • 2:10 pm - October 05, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার
ছবিঃ প্রতীকী

মেলবোর্ন, ৫ অক্টোবর- ইরানের বিচার বিভাগ একটি ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর ছয় সদস্যের মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিম প্রদেশ খুজেস্তানে সশস্ত্র হামলা চালানোর দায়ে তাঁদের ফাঁসি দেওয়া হয়েছে বলে আজ শনিবার বিচার বিভাগীয় ওয়েবসাইট মিজান অনলাইন-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা খুজেস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গত কয়েক বছরে একাধিক সশস্ত্র ও বোমা হামলা চালিয়েছে। এসব ঘটনায় জড়িত ছয়জনের মৃত্যুদণ্ড আজ ভোরে কার্যকর করা হয়েছে।’

তবে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নাম, গ্রেপ্তারের সময় কিংবা বিচার প্রক্রিয়ার বিস্তারিত কিছু জানানো হয়নি। মিজান অনলাইনের তথ্যমতে, এ ছয়জন ২০১৮ ও ২০১৯ সালে চার নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যা করেছিলেন। নিহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা এবং দুজন আধা সামরিক বাহিনী বাসিজ-এর সদস্য ছিলেন।

ইরান প্রায়ই অভিযোগ করে যে, যেসব গোষ্ঠীকে তারা ‘বিচ্ছিন্নতাবাদী’ বা ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দেয়, তাদের পেছনে চিরপ্রতিদ্বন্দ্বী ইসরায়েলের যোগসূত্র রয়েছে।

আজ আলাদাভাবে সামান মোহাম্মাদি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডও কার্যকর করেছে কর্তৃপক্ষ। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল মোহারেবেহ—অর্থাৎ ‘খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’। এছাড়া তাঁকে সন্ত্রাসী ও তাকফিরি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগও আনা হয়েছিল। (তাকফিরি বলতে বোঝায়, যারা অন্য মুসলমানকে কাফের ঘোষণা দেয়।)

এর আগে, এক সপ্তাহেরও কম সময় আগে ইরান আরেক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছিল, যাকে দেশটির কর্তৃপক্ষ ইসরায়েলের শীর্ষ গুপ্তচর হিসেবে দাবি করেছিল।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে, ইরান প্রধানত ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে। চীনের পর বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।

সুত্রঃ এএফপি

এই শাখার আরও খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের দাবি

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী শিক্ষার্থীকে নিজ মেসে মারধর এবং জাতিগত ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের…

পারস্পরিক আস্থা ও মর্যাদাপূর্ণ আমন্ত্রণ না হলে ভারতে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা কম: উপদেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরের সম্ভাবনা এখনো ‘ক্ষীণ’। দুই দেশের মধ্যে নির্দিষ্ট কিছু বিষয়ে পারস্পরিক…

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে কী বদলাবে, কেন উদ্বিগ্ন ভারত?

মেলবোর্ন, ২০ আগষ্ট- সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে মক্কা চুক্তি স্বাক্ষরের পরপরই তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক একটি প্রতিবেদনে বাংলাদেশকে ওই চুক্তিতে যুক্ত করার সম্ভাবনা…

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে…

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় বাংলাদেশ

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের সঙ্গে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। এর আগে নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশকে গঙ্গার…

বিক্ষোভে অচল যাদবপুর, পুলিশের ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের গেটে এবিভিপি

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর উত্তেজনা বিরাজ করেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au