অস্ট্রেলিয়া

ইসরায়েলে আটক গাজা ফ্লোটিলার অস্ট্রেলীয়দের প্রতি ‘অমানবিক আচরণের’ অভিযোগ

  • 7:25 am - October 07, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার চেষ্টার পর আটক অস্ট্রেলীয় কর্মীদের ওপর অমানবিক আচরণের নতুন অভিযোগ উঠে এসেছে। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ৭ অক্টোবর-ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার চেষ্টার পর আটক অস্ট্রেলীয় কর্মীদের ওপর অমানবিক আচরণের নতুন অভিযোগ উঠে এসেছে।

অস্ট্রেলিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম এবিসি (ABC) অস্ট্রেলীয় কূটনৈতিক কর্মকর্তাদের তৈরি গোপন প্রতিবেদন হাতে পেয়েছে, যেখানে বলা হয়েছে, এক অস্ট্রেলীয় নাগরিককে চড় মারা হয়েছে এবং তার পাসপোর্ট “নষ্ট করে ফেলা হয়েছে।”
তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সকল বন্দির অধিকার রক্ষা করা হয়েছে।

ইসরায়েলের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করার সময় আটক অস্ট্রেলীয় কর্মীরা অভিযোগ করেছেন যে, ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের ওপর গুরুতর নিপীড়ন চালিয়েছে। তারা বলেছেন, “ডিস্টোপিয়ান” বা ভয়াবহ এক কারাগারে তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা দলের অস্ট্রেলীয় সদস্যদের অভিজ্ঞতা নিয়ে নতুন তথ্য প্রকাশিত হয়েছে। এরই মধ্যে ১৭১ জন কর্মীকে বহিষ্কার করা হয়েছে, যাদের মধ্যে পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থানবার্গও ছিলেন।

অস্ট্রেলীয় কূটনীতিকরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেগেভ মরুভূমিতে অবস্থিত উচ্চ-নিরাপত্তার কেতজিওত (Ketziot) কারাগারে গিয়ে আটক নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানকার প্রতিবেদনে দেখা যায়, ইসরায়েলি বাহিনী তাদের আটক করার পরই অমানবিক আচরণ শুরু হয়, বিশেষ করে ভূমধ্যসাগরে তাদের নৌকা আটক করে দক্ষিণাঞ্চলীয় আশদোদ বন্দরে নিয়ে আসার পর।

একটি প্রতিবেদনে বলা হয়েছে, কর্মী সুরিয়া ম্যাকইউইন অস্ট্রেলীয় দূতাবাস কর্মকর্তাদের জানান, তাদের হাত না বেঁধেই স্থলে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু এরপরই তাকে “অত্যন্ত রুক্ষ ও জোরপূর্বক আচরণের” শিকার হতে হয়। তিনি জানান, তাকে চড় মারা হয়, তার হাতের হাড় স্থানচ্যুত করা হয় এবং মাথা মাটিতে আছড়ে মারা হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ম্যাকইউইনকে “প্রায় ৮০ জন অন্য বন্দির সঙ্গে একটি বড় খাঁচায় ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা হয়,” এ সময় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির সেখানে গিয়ে তাদের গালাগাল করেন।

ম্যাকইউইনের পাসপোর্ট “ধ্বংস” করা হয়েছে বলেও তিনি জানান। তার দাবি, “ইসরায়েলি সৈন্যরা নৌকার ভেতরেই তার পাসপোর্টের কয়েকটি পৃষ্ঠা ছিঁড়ে ফেলে, কারণ তারা বলেছিল পাসপোর্টটি ‘মাইক্রোচিপযুক্ত’।”

অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্মী জুলিয়েট ল্যামন্ট অভিযোগ করেছেন যে তাকে “ওয়াটার ক্যানন দিয়ে ছিটিয়ে দেওয়া হয় এবং ভেজা কাপড়সহ হাত বাঁধা অবস্থায় সাত ঘণ্টা একটি বাতাসবিহীন জায়গায় বসিয়ে রাখা হয়।”

তিনি বলেন, এই সময় তার মাথা বারবার নিচের দিকে চেপে ধরা হয় এবং তাকে সতর্ক করা হয় যে, জেলের পানি পান করা যাবে না। তাকে পরিষ্কার পানি দেওয়া হয়নি।

তিনি জানান, নিজের উচ্চ রক্তচাপের কারণে তিনি “অত্যন্ত উদ্বিগ্ন” ছিলেন এবং নিজেকে পানিশূন্য, দুর্বল, মাথা ঘোরা ও বিভ্রান্ত অবস্থায় অনুভব করছিলেন।

ল্যামন্ট বলেন, কারাগারের পরিবেশ “ডিস্টোপিয়ান”, তিনি খাবার খাচ্ছিলেন না বিষক্রিয়ার আশঙ্কায় এবং তার ওষুধ কেড়ে নেওয়া হয়েছে।

রবিবারের আরেকটি প্রতিবেদনে বলা হয়, পরবর্তী সাক্ষাতে দেখা যায় তার অবস্থা কিছুটা ভালো হয়েছে এবং রক্তচাপের ওষুধ ফেরত দেওয়া হয়েছে।

অন্য এক অস্ট্রেলীয় বন্দি অভিযোগ করেছেন, তার সেলের পানি পচা ছিল এবং টয়লেট পেপার ছিল না।
তিনি জানান, তাকে জোর করে সব কাপড় খুলে ফেলতে বলা হয়, চুল খুলে দিতে হয়, এবং “বানরের মতো নাচতে” বলা হয় কারারক্ষীদের সামনে।

ইসরায়েলি কর্তৃপক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, “হামাস–সুমুদ উসকানির” অংশ হিসেবে আটক ব্যক্তিদের পানি, খাবার ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। কারাগারে বাথরুম সুবিধাও রয়েছে এবং সব আইনি অধিকার পুরোপুরি রক্ষা করা হয়েছে।

এদিকে সপ্তাহান্তে একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন-গভিরকে আশদোদ বন্দর ও কেতজিওত কারাগারে দেখা যায়। তিনি আটক কর্মীদের “সন্ত্রাসীদের সমর্থক” বলে গালি দিচ্ছিলেন।

তিনি বলেন, “দেখো এদের, খুনিদের সমর্থক। তাদের নৌকাগুলো ছিল সম্পূর্ণ বিশৃঙ্খল। তারা সাহায্য নিয়ে আসেনি, এসেছে গাজা ও সন্ত্রাসীদের জন্য।”

অস্ট্রেলীয় কূটনীতিকদের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা কারাগারে টেলিভিশন এনে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের ভিডিওগুলো বারবার উচ্চ শব্দে চালিয়ে বন্দিদের দেখানো হয়। এর আগের আরেকটি ফ্লোটিলাতেও একই ধরনের ঘটনা ঘটেছিল।

একজন বন্দি কূটনীতিকদের বলেন, “আমরা গাজার খুব কাছে, উপরে যুদ্ধবিমান উড়ছে শুনতে পাচ্ছি। আমরা শক্ত আছি, এদের ভয় পাই না।”

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় (DFAT) সোমবার জানিয়েছে, “অস্ট্রেলীয় সরকার ইসরায়েলকে পরিষ্কারভাবে জানিয়েছে যে, আন্তর্জাতিক মান অনুযায়ী আটক ব্যক্তিদের মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।”

সুত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের দাবি

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী শিক্ষার্থীকে নিজ মেসে মারধর এবং জাতিগত ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের…

পারস্পরিক আস্থা ও মর্যাদাপূর্ণ আমন্ত্রণ না হলে ভারতে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা কম: উপদেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরের সম্ভাবনা এখনো ‘ক্ষীণ’। দুই দেশের মধ্যে নির্দিষ্ট কিছু বিষয়ে পারস্পরিক…

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে কী বদলাবে, কেন উদ্বিগ্ন ভারত?

মেলবোর্ন, ২০ আগষ্ট- সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে মক্কা চুক্তি স্বাক্ষরের পরপরই তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক একটি প্রতিবেদনে বাংলাদেশকে ওই চুক্তিতে যুক্ত করার সম্ভাবনা…

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে…

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় বাংলাদেশ

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের সঙ্গে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হচ্ছে। এর আগে নতুন চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশকে গঙ্গার…

বিক্ষোভে অচল যাদবপুর, পুলিশের ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের গেটে এবিভিপি

মেলবোর্ন, ২০ আগষ্ট- ভারতের পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর বিক্ষোভকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর উত্তেজনা বিরাজ করেছে। পুলিশের ব্যারিকেড ভেঙে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au