বিশ্ব

ভারতীয়দের জন্য যুক্তরাজ্যের ভিসা নীতি শিথিল হবে না: কিয়ার স্টারমার

  • 1:48 am - October 09, 2025
  • পঠিত হয়েছে:৪৯ বার
ছবি: রয়টার্স

মেলবোর্ন, ৯ অক্টোবর- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতীয় নাগরিকদের জন্য তাঁর দেশের ভিসা নীতি শিথিল করার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা এখন অত্যন্ত চাপের মুখে, তাই ভিসা নীতিতে ছাড় দেওয়া সম্ভব নয়।

সম্প্রতি ভারত–যুক্তরাজ্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার সময় লন্ডনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্টারমার। তিনি বলেন, “আমরা চাই ভারত ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হোক। তবে অভিবাসন নীতির ক্ষেত্রে কোনো আপস করা হবে না।”

বিশ্লেষকদের মতে, ভারতীয় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে কর্মী ও শিক্ষার্থী ভিসায় কিছুটা ছাড়ের দাবি জানিয়ে আসছেন। কিন্তু নতুন লেবার সরকার অভিবাসন কমানোর প্রতিশ্রুতি দেওয়ায় সেই সম্ভাবনা এখন প্রায় নেই বললেই চলে।

স্টারমারের এই মন্তব্যে ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ একে “অর্থনৈতিক বাস্তবতার সিদ্ধান্ত” বলে সমর্থন করেছেন, আবার কেউ বলেছেন, এতে দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

সহকর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগে তোলপাড় ভিক্টোরিয়া লিবারেল পার্টি

মেলবোর্ন, ২৪ জুন-  অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের বিরোধী দল লিবারেল পার্টির এক সংসদ সদস্য (এমপি) নিজেরই দলীয় সহকর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ এনে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন…

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

মেলবোর্ন, ২৪ জুন-  জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে ফের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

ইসরায়েলি অভিযানে নিখোঁজ ও আটক ৩৭ লেবানিজ

মেলবোর্ন, ২৪ জুন-  লেবাননে চলমান সংঘাতের মধ্যে অন্তত ৩৭ জন লেবানিজ নাগরিক ইসরায়েলি বাহিনীর হাতে আটক বা অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ২০২৪ সাল…

রেকর্ড তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্স, বিদ্যুৎহীন ৬৮ হাজার পরিবার

মেলবোর্ন, ২৪ জুন- ইউরোপজুড়ে চলমান রেকর্ড তাপপ্রবাহের মধ্যে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে ফ্রান্স। অতিরিক্ত গরমের কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় দেশটির…

আবাসিক সম্পত্তিতে এসএমএসএফ ঋণ নিষিদ্ধ করছে অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ২৪ জুন- অস্ট্রেলিয়ায় আবাসিক সম্পত্তিতে বিনিয়োগের জন্য স্ব-পরিচালিত অবসর তহবিল (এসএমএসএফ) থেকে নতুন ঋণ গ্রহণের সুযোগ বন্ধ করতে সম্মত হয়েছে দেশটির সরকার। ক্ষমতাসীন লেবার…

গ্রেপ্তারের এক দিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

মেলবোর্ন, ২৪ জুন- চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে। গ্রেপ্তারের মাত্র এক দিন পর বুধবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au