বিশ্ব

কাবুলে বিকট বিস্ফোরণ-গোলাগুলি, বিমান হামলার শঙ্কা

  • 6:25 am - October 10, 2025
  • পঠিত হয়েছে:৬৬ বার
আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েকটি বিকট বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১o অক্টোবর- আফগানিস্তানের রাজধানী কাবুলে একাধিক বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

শুক্রবার ভোরে হওয়া এই বিস্ফোরণগুলোর কারণ ও হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে বলা হয়েছে, অজ্ঞাত বিমান থেকে বিমান হামলা চালানো হয়ে থাকতে পারে।

অন্তর্বর্তীকালীন তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে।

এই বিস্ফোরণগুলোর সময় আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারত সফরে ছিলেন। ২০২১ সালে তালেবান ক্ষমতা নেওয়ার পর এটি তাদের কোনো শীর্ষ নেতার ভারতের প্রথম সফর। ছয় দিনের এই সফরের মূল লক্ষ্য ছিল দিল্লির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা।

এই সফর তালেবান সরকারের আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে কূটনৈতিক স্বীকৃতি ও সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকে ইঙ্গিত করছে।

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার দাবি করেছেন, আফগান অন্তর্বর্তী সরকার পাকিস্তান থেকে অর্থ চেয়েছিল তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)–এর জঙ্গিদের সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিতে। টিটিপি হচ্ছে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর একটি জোট, যারা পাকিস্তানে হামলা চালিয়ে আসছে।

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে আসিফ অভিযোগ করেন, আফগান অন্তর্বর্তী সরকার পাকিস্তানের বিরুদ্ধে টিটিপি জঙ্গিদের সমর্থন ও আশ্রয় দিচ্ছে।

তিনি বলেন, “আমি ডিরেক্টর জেনারেল আইএসআই–কে সঙ্গে নিয়ে কাবুলে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি তাদের বলেছি, টিটিপি জঙ্গিদের পৃষ্ঠপোষকতা বন্ধ করুন, তাদের নিজেদের ভূখণ্ড থেকে সরান এবং তাদের ঘাঁটিগুলো ভেঙে দিন।”

আসিফের দাবি, “তালেবান কর্মকর্তারা তখন আমাদের বলেছিলেন, ১০ বিলিয়ন রুপি (প্রায় ৩ কোটি ৫০ লাখ ডলার) দিলে আমরা তাদের সরিয়ে নেব। কিন্তু আমরা জানতে চেয়েছিলাম, টাকা নেওয়ার পর তারা আবার ফিরে আসবে না—এ ব্যাপারে কী নিশ্চয়তা আছে? তারা কোনো নিশ্চয়তা দিতে রাজি হয়নি।”

তিনি বলেন, পাকিস্তান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

খাজা আসিফ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে লেফটেন্যান্ট জেনারেল নাদিম আহমেদ আনজুমকে নিয়ে কাবুল সফর করেছিলেন। তখন তিনি আফগান সরকারের ভারপ্রাপ্ত উপ–প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদারসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের উত্তর–পশ্চিম প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে আসিফ বলেন, “এবার যথেষ্ট হয়েছে। পাকিস্তান আর এসব সহ্য করবে না।”

গত দুই দিনে ওই প্রদেশের ওরাকজাই ও ডেরা ইসমাইল খান জেলায় সন্ত্রাসী হামলায় তিনজন সিনিয়র কর্মকর্তা সহ ১২ সেনা সদস্য নিহত হয়েছেন। পাল্টা অভিযানে নিরাপত্তা বাহিনী ২৬ জন জঙ্গিকে হত্যা করেছে।

আসিফ আরও বলেন, “আমরা আগামী দুই–তিন দিনের মধ্যে কাবুলে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছি। সেখানে আমরা স্পষ্টভাবে জানিয়ে দেব, পাকিস্তান আর এসব হামলা, কিংবা জঙ্গিদের আশ্রয়–সমর্থন কোনোভাবেই মেনে নেবে না। সরকারের ও সেনাবাহিনীর ধৈর্যের সীমা এখন শেষের দিকে।”

গত কয়েক বছরে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে। ইসলামাবাদ সরকারের অভিযোগ, কাবুল টিটিপি জঙ্গিদের হামলা ঠেকাতে ব্যর্থ হচ্ছে। তবে আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা প্রতিবেশী দেশের বিরুদ্ধে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

সুত্রঃ আমু ডট টিভি ও টিআরটি ওয়ার্ল্ড

এই শাখার আরও খবর

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে রাজনৈতিক ঐকমত্য চান নুরুল হক

মেলবোর্ন, ২১ আগষ্ট- প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ‘কিংমেকার’ ক্রিপ্টো, এআই ও অনলাইন বেটিং

মেলবোর্ন, ২১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অর্থায়নের চিত্র বদলে যাচ্ছে। ওয়াল স্ট্রিট, ওষুধ, জ্বালানি ও গণমাধ্যমের মতো দীর্ঘদিনের প্রভাবশালী শিল্পের পাশাপাশি এবার ক্রিপ্টোকারেন্সি,…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের দাবি

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী শিক্ষার্থীকে নিজ মেসে মারধর এবং জাতিগত ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের…

পারস্পরিক আস্থা ও মর্যাদাপূর্ণ আমন্ত্রণ না হলে ভারতে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা কম: উপদেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরের সম্ভাবনা এখনো ‘ক্ষীণ’। দুই দেশের মধ্যে নির্দিষ্ট কিছু বিষয়ে পারস্পরিক…

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে কী বদলাবে, কেন উদ্বিগ্ন ভারত?

মেলবোর্ন, ২০ আগষ্ট- সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে মক্কা চুক্তি স্বাক্ষরের পরপরই তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক একটি প্রতিবেদনে বাংলাদেশকে ওই চুক্তিতে যুক্ত করার সম্ভাবনা…

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মেলবোর্ন, ২০ আগষ্ট- দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au