বিশ্ব

কেন শান্তিতে নোবেল পেলেন না ট্রাম্প, জানাল নোবেল কমিটি

  • 2:24 am - October 11, 2025
  • পঠিত হয়েছে:১৬২ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১১ অক্টোবর- এ বছরের শুরু থেকেই শান্তিতে নোবেল পুরস্কারের যোগ্য দাবিদার হিসেবে নিজেকে তুলে ধরছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত তাকে হতাশ করেই এ বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।

ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে প্রশ্ন ওঠে নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান ইয়োরগেন ওয়াটনে ফ্রিডনেসের কাছে। সাংবাদিকদের এক প্রশ্নে তাকে জিজ্ঞেস করা হয়-মার্কিন প্রেসিডেন্ট ও আন্তর্জাতিক মহলের কিছু অংশ থেকে ট্রাম্পের পক্ষে যে চাপ এসেছিল, তা কি কমিটির সিদ্ধান্তকে কোনোভাবে প্রভাবিত করেছে?

এর জবাবে ফ্রিডনেস স্পষ্টভাবেই বলেন, ‘নোবেল শান্তি পুরস্কারের দীর্ঘ ইতিহাসে আমরা এর আগেও বহু প্রচারণা ও গণমাধ্যমের চাপ দেখেছি। প্রতি বছরই আমরা হাজারো চিঠি পাই, যেখানে মানুষ জানায়, তাদের মতে শান্তি কিসে আসে।’

তিনি আরও বলেন, ‘তবে এসব চাপ বা প্রচারণা নোবেল কমিটির সিদ্ধান্তকে কখনোই প্রভাবিত করে না। কেবলমাত্র আলফ্রেড নোবেলের ইচ্ছা ও আদর্শই আমাদের সিদ্ধান্তের ভিত্তি।’

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, গাজা যুদ্ধসহ বিশ্বের আটটি সংঘাত বন্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এমনকি একাধিক দেশ তাকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়নও দিয়েছিল।

পুরস্কার ঘোষণার পর হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চিয়ং এক্সে (পূর্বে টুইটার) লিখেছেন, ‘নোবেল কমিটি আবারও প্রমাণ করল, তারা শান্তির চেয়ে রাজনীতিকেই বেশি অগ্রাধিকার দেয়।’

সূত্র : এএফপি

এই শাখার আরও খবর

মোদির পর সেনাপ্রধানের সঙ্গে বৈঠক, বাংলাদেশ নিয়ে কী বার্তা দিলেন ত্রিবেদী?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই দিনে…

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au