বিশ্ব

পদত্যাগ করা লেকর্নুকে আবার প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন ম্যাক্রোঁ

  • 1:29 pm - October 12, 2025
  • পঠিত হয়েছে:১৫৮ বার
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁঢ় সঙ্গে সেবাস্তিয়ান লেকর্নু। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১২ অক্টোবর: ফ্রান্সে রাজনৈতিক নাটকীয়তার মধ্যেই পদত্যাগের মাত্র চার দিন পর আবারও প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন সেবাস্তিয়ান লেকর্নু। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শনিবার (১১ অক্টোবর) তাকে পুনরায় এই দায়িত্ব দেন।

গত সপ্তাহে সরকারের ভেতর নীতি–বিরোধ ও জনপ্রিয়তা সংকটের কারণে লেকর্নু পদত্যাগ করেছিলেন। তবে অল্প সময়ের মধ্যেই ম্যাক্রোঁর সঙ্গে একান্ত বৈঠকের পর নতুনভাবে সরকারের নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

এক বিবৃতিতে জানানো হয়েছে, “প্রেসিডেন্ট ফ্রান্সের স্থিতিশীলতা ও ধারাবাহিকতা রক্ষায় সেবাস্তিয়ান লেকর্নুর নেতৃত্বে আস্থা রাখছেন।”

ফরাসি গণমাধ্যমগুলো বলছে, নতুন মন্ত্রিসভায় কিছু সীমিত পরিবর্তন আনা হতে পারে, তবে লেকর্নুর মূল দল আগের মতোই থাকবে। বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত ম্যাক্রোঁর রাজনৈতিক অবস্থান মজবুত করার একটি কৌশল।

খরচ কমানোর পদক্ষেপ নিয়ে অচলাবস্থার কারণে ফরাসি সংসদ ইতিমধ্যেই লেকর্নুর দুই পূর্বসূরিকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। মাখোঁর ঘনিষ্ঠ সহযোগী লেকর্নু পূর্বে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পদত্যাগের পর তিনি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার জন্য অতিরিক্ত দুই দিন দায়িত্বে থেকে যাওয়ার সম্মতি জানান। গত বুধবার রাতে ফরাসি এক টেলিভিশনে সাক্ষাৎকারে লেকর্নু বলেন, ২০২৬ সালের সংশোধিত বাজেটের খসড়া সোমবারের মধ্যেই উপস্থাপন করা যেতে পারে, যা বছরের শেষ নাগাদ অনুমোদনের নির্ধারিত সময়সীমা পূরণ করবে।

 

এই শাখার আরও খবর

মোদির পর সেনাপ্রধানের সঙ্গে বৈঠক, বাংলাদেশ নিয়ে কী বার্তা দিলেন ত্রিবেদী?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই দিনে…

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au