বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরে আসছে বিদেশি অপারেটর, ডিসেম্বরেই চুক্তি: নৌসচিব

  • 6:09 am - October 13, 2025
  • পঠিত হয়েছে:১৫৪ বার
চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি

মেলবোর্ন, ১৩ অক্টোবর- চট্টগ্রাম বন্দরের লালদিয়া ও নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল ডিসেম্বরের মধ্যেই বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ। তিনি বলেন, এসব টার্মিনাল ২৫ থেকে ৩০ বছরের জন্য বিদেশিদের কাছে হস্তান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আশা করা হচ্ছে, ডিসেম্বরের মধ্যেই এ বিষয়ে চুক্তি সম্পন্ন হবে।

রোববার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘সমুদ্রগামী জাহাজশিল্পের বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে নৌসচিব এ তথ্য জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফের সভাপতি দৌলত আক্তার। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ মালিক সমিতির সভাপতি আজম জে চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান জাইদী সাত্তার, আর অনুষ্ঠানটি পরিচালনা করেন ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম।

নৌসচিব মোহাম্মদ ইউসুফ বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। বর্তমানে বন্দরের ১৩টি গেটের মধ্যে মাত্র ৬টিতে স্ক্যানিং মেশিন রয়েছে, যার মধ্যে ৩-৪টি প্রায়ই অকেজো থাকে। ফলে কার্যক্রম ব্যাহত হয়। তিনি বলেন, “এভাবে বন্দর চলতে পারে না। তাই বিদেশি অপারেটর নিয়োগ ছাড়া উপায় নেই।”

তিনি আরও জানান, বন্দরের সক্ষমতা বাড়াতে বিদেশিদের সঙ্গে পরিচালন চুক্তি করা হলে তা প্রয়োজনে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

নৌসচিব বলেন, “২০৩০ সালের মধ্যে আমাদের ৫ দশমিক ৩৬ মিলিয়ন টিইউএস কনটেইনার ওঠানো–নামানোর সক্ষমতা অর্জন করতে হবে। তাই আন্তর্জাতিক অপারেটর ছাড়া এই লক্ষ্য পূরণ সম্ভব নয়। ভারত, শ্রীলঙ্কাসহ অনেক দেশেই বিদেশি অপারেটর রয়েছে, আমরাও সেই পথে এগোচ্ছি।”

তিনি মনে করেন, বিদেশি অপারেটর নিয়োগের ফলে চট্টগ্রাম বন্দরের দক্ষতা ও বিনিয়োগের সুযোগ দুটোই বাড়বে।

সুত্রঃ প্রথম আলো

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au