বাংলাদেশ

থালা-বাটি নিয়ে শিক্ষা ভবনে যাবেন শিক্ষকরা

  • 7:13 am - October 19, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার
আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ অক্টোবর- বাড়িভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে আজ রবিবার (১৯ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরে যাবেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

শনিবার (১৮ অক্টোবর) রাতে এই ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। দুপুর ১২টার পর থালা-বাটি নিয়ে শিক্ষা ভবনে যাওয়ার কথা জানান তিনি।

এ দিন অবস্থান কর্মসূচি, অনশন ও কর্মবিরতি পালনের মধ্যেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কালো পতাকা মিছিল শুরু করেন। মিছিলটি দোয়েল চত্বর হয়ে কদম ফোয়ারা চত্বরে পৌঁছালে শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেন। এতে হাজারের বেশি শিক্ষক–কর্মচারী অংশ নেন।

অনশনে অংশ নেন প্রায় ১০০ জন শিক্ষক। তাদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানান অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। শহীদ মিনারে আবস্থান কর্মসূচিতে রয়েছেন অন্য শিক্ষকরা। অন্যদিকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় কর্মবিরতি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।

এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, এক হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন শুরু করেন গত ১২ অক্টোবর। পরে পুলিশি নির্যযাতনের পর লাগাতার কর্মসূচি শুরু করেন কেন্দ্রীয় শহীদ মিনারে। একইসঙ্গে সারাদেশে শিক্ষকরা কর্মবিরতি পালন শুরু করেন।

শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজী আরও বলেন, ‘যতক্ষণ দাবি আদায় না হবে ততক্ষণ সারা দেশের শিক্ষকরা রাজপথ ছাড়বেন না। মন্ত্রণালয় থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু আর কোনও আলোচনার প্রয়োজন নেই। প্রজ্ঞাপন জারি করুন, তা না হলে উপদেষ্টাকে আমাদের প্রয়োজন নেই। দাবি আদায় যত প্রলম্বিত হবে তত সংকট তৈরি হবে। আমরা শহীদ মিনারেই কাটিয়ে দেবো।’

শনিবার কদম ফোয়ারার কাছে সমাবেশে ‘সি আর আবরার, আর নয় দরকার’, ‘রাজপথে কে রাজপথে কে, শিক্ষক শিক্ষক’, ‘ছাত্র–শিক্ষক–জনতা, গড়ে তোলো একতা’, ‘সারা বাংলার শিক্ষক, এক হও লড়াই করো’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষক-কর্মচারীরা।

এই শাখার আরও খবর

বিয়ের জন্য চাপ দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, মরদেহে পেট্রল ঢেলে আগুন

মেলবোর্ন, ২১ আগষ্ট- নওগাঁর ধামইরহাটে বিয়ের জন্য চাপ দেওয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ইউপি…

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে রাজনৈতিক ঐকমত্য চান নুরুল হক

মেলবোর্ন, ২১ আগষ্ট- প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ‘কিংমেকার’ ক্রিপ্টো, এআই ও অনলাইন বেটিং

মেলবোর্ন, ২১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অর্থায়নের চিত্র বদলে যাচ্ছে। ওয়াল স্ট্রিট, ওষুধ, জ্বালানি ও গণমাধ্যমের মতো দীর্ঘদিনের প্রভাবশালী শিল্পের পাশাপাশি এবার ক্রিপ্টোকারেন্সি,…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের দাবি

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী শিক্ষার্থীকে নিজ মেসে মারধর এবং জাতিগত ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের…

পারস্পরিক আস্থা ও মর্যাদাপূর্ণ আমন্ত্রণ না হলে ভারতে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা কম: উপদেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরের সম্ভাবনা এখনো ‘ক্ষীণ’। দুই দেশের মধ্যে নির্দিষ্ট কিছু বিষয়ে পারস্পরিক…

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হলে কী বদলাবে, কেন উদ্বিগ্ন ভারত?

মেলবোর্ন, ২০ আগষ্ট- সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে মক্কা চুক্তি স্বাক্ষরের পরপরই তুরস্কের সংবাদমাধ্যম ইয়েনি শাফাক একটি প্রতিবেদনে বাংলাদেশকে ওই চুক্তিতে যুক্ত করার সম্ভাবনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au