বাংলাদেশ

জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় থানার সামনে বিক্ষোভ, ছাত্রী আটক

  • 6:36 am - October 20, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রবিবার রাত ১২টার পর থেকে বংশাল থানা ঘেরাও করে অবস্থান নিয়েছেন দুই হাজারের বেশি শিক্ষার্থী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ অক্টোবর- পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা জুবায়েদ আহমেদ হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস ও আশপাশের এলাকা। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রবিবার রাত ১২টার পর থেকে বংশাল থানা ঘেরাও করে অবস্থান নিয়েছেন দুই হাজারের বেশি শিক্ষার্থী। তারা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং স্লোগান দিচ্ছেন, “আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে”, “রাস্তাঘাটে ছাত্র মরে, প্রশাসন কি করে?”

চারদিকে উত্তেজনা ছড়িয়ে পড়লেও শিক্ষার্থীরা জানান, রাতের মধ্যেই খুনিদের গ্রেপ্তার না করা হলে সোমবার থেকে ঢাকায় সর্বাত্মক আন্দোলন শুরু হবে। চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমন বলেন, “যদি খুনিদের আজই ধরা না হয়, আমরা রাজধানী অচল করে দেব।”

এর আগে রাত ১১টার দিকে নিহত জুবায়েদের প্রাইভেটছাত্রী বর্ষা আক্তারকে বংশালের নূর বক্স রোডের রৌশান ভিলা থেকে আটক করে পুলিশ। বর্ষা ছিলেন সেই বাসারই বাসিন্দা, যেখানে টিউশনিতে গিয়ে খুন হন জুবায়েদ। তাকে আটক করার সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘ফাঁসি চাই’ স্লোগান দিতে থাকেন। বাড়ির অন্য সদস্যদেরও নজরদারিতে রাখা হয়েছে।

লালবাগ জোনের উপ-পুলিশ কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুইজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে কয়েকটি টিম কাজ করছে। তিনি জানান, বর্ষা ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দ্রুত মূল আসামিদের ধরার চেষ্টা চলছে।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে নূর বক্স রোডের রৌশান ভিলায় টিউশনিতে গিয়ে সিঁড়িতেই ছুরিকাঘাতে খুন হন জুবায়েদ। আহত অবস্থায় তিনি দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করলে তৃতীয় তলায় লুটিয়ে পড়ে মারা যান। সিঁড়িজুড়ে রক্ত দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। প্রায় ছয় ঘণ্টা তদন্ত চালিয়ে পুলিশ ও পিবিআই প্রাথমিক আলামত সংগ্রহ করে।

নিহত জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী, জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন। সহপাঠীদের ভাষ্য, তিনি নিয়মিত টিউশনির জন্য ওই বাসায় যেতেন এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী বর্ষাকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও উচ্চতর গণিত পড়াতেন।

স্থানীয়দের অভিযোগ, হত্যার পরও ভবনের কেউ কিছু জানাতে পারেনি, সিসিটিভিও ছিল না। পাশের ভবনের ফুটেজে দেখা গেছে, দুই যুবক দৌড়ে বের হয়ে যাচ্ছে, যদিও তাদের চেহারা স্পষ্ট নয়। এতে ঘটনাটি পরিকল্পিত বলে সন্দেহ করা হচ্ছে।

বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুজন সন্দেহভাজনকে শনাক্ত করা হয়েছে। ছাত্রী বর্ষা ও তার প্রেমিকের সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক ধারণা পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হচ্ছে।

ঘটনাস্থল ও ক্যাম্পাসে এখনো উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে রয়েছে।

এই শাখার আরও খবর

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল দেশ, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষক, অভিভাবক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেছে…

অভিবাসন কমানোর পরিকল্পনায় প্রবীণসেবা কর্মীরাও ঝুঁকিতে

অস্ট্রেলিয়ার বিরোধী জোটের প্রস্তাবিত অভিবাসন কমানোর পরিকল্পনায় দেশটির প্রবীণসেবা খাতে কর্মরত কিছু কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে স্বীকার করেছেন বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর। একই সঙ্গে…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে তিন দলের তিন পরিকল্পনা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি, বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট এবং ওয়ান নেশন পার্টির মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। তিন দলই বর্তমানের তুলনায় অভিবাসন…

ভেনিস বিয়েনালে মেন্টরশিপে বাংলাদেশি শিল্পী মিতা চৌধুরী

অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের ভেনিস বিয়েনালে মেন্টরশিপ কর্মসূচির জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আন্তঃবিষয়ক শিল্পী মিতা চৌধুরী। ২০২৬ সালের এই বিশেষ মেন্টরশিপের জন্য তাকে নির্বাচিত করেছে…

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au