বিশ্ব

আফগানিস্তানে ভারতের দূতাবাস পুনরায় চালু

  • 2:49 am - October 23, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৩ অক্টোবর: চার বছর পর আফগানিস্তানের রাজধানী কাবুলে ভারতের পূর্ণাঙ্গ দূতাবাস পুনরায় চালু করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) কাবুলে অবস্থিত ভারতের টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে পরিণত করার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি।

২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা দখলের পর ভারত কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দেয়। কিন্তু এক বছর পর বাণিজ্য, চিকিৎসা সহায়তা এবং মানবিক সহায়তার সুবিধার্থে একটি ছোট মিশন খোলা হয়। চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান এবং তুরস্কসহ প্রায় এক ডজন দেশের কাবুলে দূতাবাস রয়েছে, যদিও রাশিয়াই একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে তালেবান প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে।

নতুন দূতাবাসের প্রধান কূটনীতিক হিসেবে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ পদে নিয়োগ দেওয়া হবে, কারণ ভারত এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপ দুই দেশের পারস্পরিক স্বার্থের সব ক্ষেত্রে কাবুলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার প্রতি ভারতের দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে।

সূত্র : রয়টার্স

এই শাখার আরও খবর

সাংবাদিক দেবাশীষসহ ৪ জনের মরদেহের অপেক্ষায় পরিবার ও সহকর্মীরা

মেলবোর্ন, ২১ আগষ্ট- ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তসহ একই পরিবারের চারজনের মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন স্বজন…

বিয়ের জন্য চাপ দেওয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, মরদেহে পেট্রল ঢেলে আগুন

মেলবোর্ন, ২১ আগষ্ট- নওগাঁর ধামইরহাটে বিয়ের জন্য চাপ দেওয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ইউপি…

জামায়াত-শিবির নিষিদ্ধের পক্ষে রাজনৈতিক ঐকমত্য চান নুরুল হক

মেলবোর্ন, ২১ আগষ্ট- প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান…

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ‘কিংমেকার’ ক্রিপ্টো, এআই ও অনলাইন বেটিং

মেলবোর্ন, ২১ আগষ্ট- যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে করপোরেট অর্থায়নের চিত্র বদলে যাচ্ছে। ওয়াল স্ট্রিট, ওষুধ, জ্বালানি ও গণমাধ্যমের মতো দীর্ঘদিনের প্রভাবশালী শিল্পের পাশাপাশি এবার ক্রিপ্টোকারেন্সি,…

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্যের দাবি

মেলবোর্ন, ২০ আগষ্ট- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক আদিবাসী শিক্ষার্থীকে নিজ মেসে মারধর এবং জাতিগত ও সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের…

পারস্পরিক আস্থা ও মর্যাদাপূর্ণ আমন্ত্রণ না হলে ভারতে প্রধানমন্ত্রীর সফরের সম্ভাবনা কম: উপদেষ্টা

মেলবোর্ন, ২০ আগষ্ট- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী মাসে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরের সম্ভাবনা এখনো ‘ক্ষীণ’। দুই দেশের মধ্যে নির্দিষ্ট কিছু বিষয়ে পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au