বিশ্ব

গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ক্ষুধা কমেনি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

  • 2:07 pm - October 24, 2025
  • পঠিত হয়েছে:২০২ বার
ছবিঃ আল জাজিরা

মেলবোর্ন, ২৪ অক্টোবর- গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও সেখানে ক্ষুধা ও খাদ্যসংকটের কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়েসাস জানিয়েছেন, গাজায় মানবিক সহায়তা প্রবেশের পরিমাণ এখনও প্রয়োজনের তুলনায় অনেক কম, ফলে ক্ষুধার্ত মানুষের সংখ্যা কমছে না।

সম্প্রতি এক বিবৃতিতে তিনি বলেন, “যুদ্ধবিরতি কার্যকর হলেও খাদ্যের পর্যাপ্ত সরবরাহ না থাকায় গাজায় ক্ষুধার কোনো পরিবর্তন হয়নি। হাজার হাজার মানুষ এখনো ভয়াবহ খাদ্যসংকটে ভুগছে।”

WHO জানায়, গাজার অন্তত ৬০ হাজার মানুষ মারাত্মক ক্ষুধার ঝুঁকিতে রয়েছে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও সাহায্যবাহী ট্রাকের সংখ্যা সীমিত থাকায় পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। সাহায্য পৌঁছাতে বিলম্ব, সীমিত প্রবেশদ্বার এবং নিরাপত্তাজনিত কারণে সহায়তার পরিমাণ অনেক কম বলে উল্লেখ করেছে সংস্থাটি।

এছাড়া, সহায়তার একটি বড় অংশ দক্ষিণ গাজায় পৌঁছালেও উত্তরাঞ্চলের ক্ষুধার্ত জনগণ এখনো তীব্র সংকটে আছে। অনেক এলাকায় খাদ্য পণ্য পাওয়া গেলেও সেগুলোর দাম এত বেশি যে অধিকাংশ মানুষের নাগালের বাইরে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, যদি দ্রুত পর্যাপ্ত খাদ্য ও চিকিৎসা সহায়তা না বাড়ানো হয়, তবে গাজার মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে।

সূত্র: আল জাজিরা

 

এই শাখার আরও খবর

মেসির বিদায়ে নেইমারের আবেগঘন বার্তা

লিওনেল মেসির সঙ্গে নেইমার জুনিয়রের সম্পর্কটা শুধু মাঠের সতীর্থের মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের বন্ধুত্বও ফুটবলবিশ্বে বেশ আলোচিত। বার্সেলোনায় একসঙ্গে খেলার সময় গড়ে উঠেছিল তাদের দারুণ…

রাজনীতি থেকে সংসার, রহস্যমানবী বাঁধনকে নিয়ে কেন এত বিতর্ক?

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়…

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল দেশ, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষক, অভিভাবক ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের…

আর্জেন্টিনার জয়, গোল-অ্যাসিস্টে বিদায় রাঙালেন মেসি

জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করেছে…

অভিবাসন কমানোর পরিকল্পনায় প্রবীণসেবা কর্মীরাও ঝুঁকিতে

অস্ট্রেলিয়ার বিরোধী জোটের প্রস্তাবিত অভিবাসন কমানোর পরিকল্পনায় দেশটির প্রবীণসেবা খাতে কর্মরত কিছু কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে স্বীকার করেছেন বিরোধীদলীয় নেতা অ্যাঙ্গাস টেইলর। একই সঙ্গে…

অস্ট্রেলিয়ায় অভিবাসন কমাতে তিন দলের তিন পরিকল্পনা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতি নিয়ে ক্ষমতাসীন লেবার পার্টি, বিরোধী লিবারেল-ন্যাশনাল জোট এবং ওয়ান নেশন পার্টির মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। তিন দলই বর্তমানের তুলনায় অভিবাসন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au