বিশ্ব

বিজ্ঞাপনকে ঘিরে উত্তেজনা: কানাডার পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরও বাড়ালেন ট্রাম্প, কি ছিল ওই বিজ্ঞাপনে

  • 7:24 pm - October 27, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার
কানাডা থেকে আমদানি হওয়া সব পণ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ অক্টোবর- কানাডা থেকে আমদানি হওয়া সব পণ্যে যুক্তরাষ্ট্র অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্টারিও প্রাদেশিক সরকারের তৈরি একটি বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের বক্তব্য ব্যবহার করে শুল্কনীতির বিরোধিতা করায় ট্রাম্প প্রশাসন ক্ষুব্ধ হয় এবং এর পরপরই এই সিদ্ধান্ত জানানো হয়। ট্রাম্প বিজ্ঞাপনটিকে ‘ভুয়া’ ও ‘প্রতারণামূলক’ বলে অভিহিত করেছেন।

বিজ্ঞাপনটিতে ১৯৮৭ সালে রিগ্যানের দেওয়া একটি ভাষণের অংশ ব্যবহার করে দেখানো হয়, ‘শুল্ক প্রতিটি আমেরিকান শ্রমিকের ক্ষতি করে।’ এটি ওয়ার্ল্ড সিরিজ বেসবল টুর্নামেন্টের সম্প্রচারের সময় প্রচারিত হয়। ট্রাম্প অভিযোগ করেন, ওয়ার্ল্ড সিরিজ শুরুর আগে বিজ্ঞাপনটি বন্ধ না করে কানাডা যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

বিজ্ঞাপনটিতে ১৯৮৭ সালে রিগ্যানের দেওয়া একটি ভাষণের অংশ ব্যবহার করে দেখানো হয়, ‘শুল্ক প্রতিটি আমেরিকান শ্রমিকের ক্ষতি করে।’

অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড বিজ্ঞাপনের পক্ষে দাঁড়িয়ে বলেছিলেন, তারা কখনোই মার্কিন শুল্কনীতির বিরুদ্ধে লড়াই থামাবেন না। পরে আলোচনার সুযোগ রাখতেই তিনি আংশিকভাবে প্রচার বন্ধের ঘোষণা দেন। তবে সপ্তাহান্তে বিজ্ঞাপনটি আবার প্রচারের সিদ্ধান্ত নেওয়া হয়। রিগ্যান প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন বিজ্ঞাপনটিকে বিকৃত ব্যাখ্যা বলে দাবি করেছে এবং জানিয়েছে, অনুমতি ছাড়া রিগ্যানের বক্তব্য ব্যবহার করা হয়েছে।

এরই মধ্যে ট্রাম্প জানিয়েছেন, “কানাডা ভুয়া প্রচারণা চালাচ্ছে, তাই কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা এখানেই শেষ।” তিনি আরও জানান, কানাডা যে শুল্ক দিচ্ছে তার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর আগে যুক্তরাষ্ট্র কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল, আবার ধাতুতে ৫০ শতাংশ এবং গাড়িতে ২৫ শতাংশ শুল্ক কার্যকর ছিল।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডা আলোচনায় ফিরতে প্রস্তুত এবং শ্রমিকদের স্বার্থ রক্ষাই তাদের অগ্রাধিকার। তবে তিনি যোগ করেন, যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডা এখন এশিয়াসহ অন্যান্য অঞ্চলের দেশগুলোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি নতুন বাজেটও ঘোষণা করা হবে, যা দীর্ঘমেয়াদি বিনিয়োগের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে।

ডমিনিক লে ব্ল্যাঙ্ক, কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্যমন্ত্রী বলেন, সমাধান সরাসরি আলোচনার মাধ্যমেই সম্ভব, উত্তেজনা বাড়িয়ে নয়। তবে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, মালয়েশিয়ায় আয়োজিত আসিয়ান সম্মেলনে তিনি কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠক করবেন না।

ট্রাম্প প্রশাসনের এই শুল্কনীতির ফলে দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হচ্ছে। কানাডার রপ্তানির প্রায় ৭৫ শতাংশই যুক্তরাষ্ট্রে যায় এবং অন্টারিও প্রদেশ কানাডার অটোমোবাইল শিল্পের কেন্দ্রস্থল। ফলে এই সিদ্ধান্ত কানাডার অর্থনীতির জন্য উল্লেখযোগ্য চাপ তৈরি করতে পারে।

অন্যদিকে, দুই দেশের রাজনৈতিক দ্বন্দ্বের মাঝেও ওয়ার্ল্ড সিরিজ বেসবল ঘিরে কিছু হালকা মেজাজের ঘটনাও ঘটছে। অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড এবং ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম মজা করে বাজি ধরেছেন টরন্টো ব্লু জেস জিতলে নিউসম ম্যাপল সিরাপ পাবেন, আর লস অ্যাঞ্জেলেস ডজার্স জিতলে ফোর্ড পাবেন ক্যালিফোর্নিয়ার ওয়াইন। তারা দুজনই বলেন, “ওয়ার্ল্ড সিরিজ হোক দারুণ, আর বন্ধুত্ব থাকুক শুল্কমুক্ত।”

সুত্রঃ রয়টার্স, বিবিসি

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au