অস্ট্রেলিয়া

এনওএম অ্যাপে অপরাধ চক্রের অবাধ বিচরণ, অস্ট্রেলিয়ায় অভিযানে ৫৫ জন গ্রেপ্তার

  • 7:27 pm - October 29, 2025
  • পঠিত হয়েছে:১৬৭ বার
বুধবার (স্থানীয় সময়) ভোরে অ্যাডিলেড ও আশপাশের আঞ্চলিক এলাকায় ২৩টি স্থানে একযোগে অভিযান চালিয়ে ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ২৯ অক্টোবর- সাউথ অস্ট্রেলিয়ার একটি বড় আকারের অপরাধবিরোধী অভিযানে অন্তত ৬০ জনকে অভিযুক্ত করেছে পুলিশ। এনওএম (AN0M) নামের একটি এনক্রিপটেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে অপরাধচক্র পরিচালনার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়।

বুধবার (স্থানীয় সময়) ভোরে অ্যাডিলেড ও আশপাশের আঞ্চলিক এলাকায় ২৩টি স্থানে একযোগে অভিযান চালিয়ে ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ছয়জন আগেই কারাগারে ছিলেন। অভিযানের নেতৃত্ব দেয় দক্ষিণ অস্ট্রেলিয়া পুলিশ ও অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (AFP)।

পুলিশ জানিয়েছে, এই অভিযানে অভিযুক্তদের বিরুদ্ধে মোট ৮১৩টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে মাদক পাচার, অর্থপাচার ও মাদক উৎপাদনের অভিযোগ।

অভিযানে ২৫ দশমিক ৮ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৪টি বাড়ি, ৭০টি গাড়ি, নগদ ১ লাখ ৪২ হাজার ডলার ও ব্যাংক হিসাব থেকে ৫ লাখ ৮৮ হাজার ডলার।

এনওএম অ্যাপ কীভাবে কাজ করে

পুলিশ জানিয়েছে, এনওএম ডিভাইস দেখতে সাধারণ ফোনের মতো হলেও এর মধ্যে একটি গোপন এনক্রিপটেড অ্যাপ থাকে, যা ক্যালকুলেটর অ্যাপের আড়ালে লুকানো থাকে।
এই ফোনগুলো ব্ল্যাক মার্কেট থেকে কেনা হয়, এগুলো দিয়ে ফোন কল বা ইমেইল করা যায় না, শুধুমাত্র এনওএম অ্যাপযুক্ত অন্য ফোনের সঙ্গেই যোগাযোগ করা সম্ভব।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানিয়েছে, তারা এমন একটি প্রযুক্তি তৈরি করেছে যার মাধ্যমে এই ডিভাইসগুলোর বার্তা ডিক্রিপ্ট করে পড়া সম্ভব হয়েছে। এর মাধ্যমে ২৫ লাখেরও বেশি বার্তা বিশ্লেষণ করে বিপুল প্রমাণ সংগ্রহ করা হয়।

এসব বার্তায় মাদক ব্যবসা ও অর্থপাচারের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ অস্ট্রেলিয়ার ডেপুটি পুলিশ কমিশনার লিন্ডা উইলিয়ামস বলেন, গ্রেপ্তারদের মধ্যে অনেকে বাইকি গ্যাংয়ের সদস্য বা সহযোগী।

এই অভিযানে প্রায় ৩০০ পুলিশ সদস্য অংশ নেন, যা পুলিশের ভাষায় “একটি নজিরবিহীন অভিযান”।

অপারেশন ‘আয়নসাইড’ নামে পরিচিত এই উদ্যোগটি ২০২১ সালে শুরু হয়, এবং এখন পর্যন্ত মোট ১৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au